মৌলভীবাজার সংবাদদাতা: মৌলভীবাজারে পৌর জামায়াতের উদ্যেগে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার সোমবার স্থানীয় সরকারী হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। পৌর আমীর হাফেজ তাজুল ইসলামের সভাপতিত্বে রমযানের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন সাবেক জেলা আমীর আব্দুল মান্নান বর্তমান জেলা আমীর ইঞ্জি: শায়েদ আলী জেলা সেক্রেটারী ইয়ামির আলী জেলা উলামা লীগের সভাপতি শেখ মাও: আব্দুল হক জেলা এসিসটেন্ট সেক্রেটারি আলাউদ্দিন শাহ্ প্রমূখ। আলোচনা শেষে বিশাল মাঠে প্রায় ৬,০০০ হাজার মুসল্লিদেরকে জামায়াতের পক্ষ থেকে ইফতার করানো হয়। ইফতার পূর্ব মূহুর্তে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।

সাপাহার (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর সাপাহারে এসিআই মটরস (ইয়ামাহা)-এর উদ্যোগে এবং হাজি মটরস সাপাহার শোরুমের তত্ত্বাবধানে পবিত্র রমযান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) উপজেলার আল রাফি চাইনিজ এন্ড রেস্টুরেন্টে এই ইফতার মাহফিল ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সাপাহার থানার ওসি তদন্ত, হাজী মটরস সাপাহার শো-রুমের প্রোপাইটর মিজানুর রহমান টেরিটরি অফিসার সাইফুল হাসান সাইফ, সার্ভিস ইন্জিনিয়ার তাসাহুত সালেহিন হেট টেকনিশিয়ান মিনহাজ প্রমুখ।

এসময় ইফতার ও দোয়ার মাহফিলে এসিআই মটরস (ইয়ামাহা) সদস্য ইউআরসি’র সদস্য সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। মাহফিলে দেশের সুখ, শান্তি ও ব্যবসার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দাউদকান্দি (কুমিল্লা): সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে কুমিল্লার দাউদকান্দিতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ‘দৈনিক সংগ্রাম পাঠক ফোরাম’। আজ বিকেলে দাউদকান্দি পৌর সদরের তালপাতা রেষ্টুরেন্ট মিলনায়তনে এক উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। দৈনিক সংগ্রাম পাঠক ফোরামের দায়িত্বশীল তৌফিক রুবেল-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ডা. গিয়াসউদ্দিন। উল্লেখ্য যে, ডা. গিয়াসউদ্দিন দীর্ঘ একটানা ৪০ বছর ধরে দৈনিক সংগ্রাম পত্রিকার একজন নিয়মিত পাঠক হিসেবে যুক্ত রয়েছেন, যা উপস্থিত সকলের মাঝে বিশেষ আলোচনার সৃষ্টি করে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনন্দ নিকেতন আবাসিক প্রকল্পের পরিচালক বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা নাসির উদ্দিন। ইফতারের পূর্ব মুহূর্তে তিনি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।দৈনিক বাংলাদেশ টুডে পত্রিকার দাউদকান্দি প্রতিনিধি হোসাইন মোহাম্মদ দিদার-এর সুনিপুণ সঞ্চালনায় ইফতার মাহফিলে দাউদকান্দি উপজেলার বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দৈনিক পত্রিকা এবং স্যাটেলাইট টেলিভিশনের সংবাদকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।অনুষ্ঠানে বক্তারা বলেন, সংবাদপত্র হলো সমাজের দর্পণ আর সাংবাদিকরা হলো জাতির বিবেক। সাংবাদিকদের সাথে পাঠকদের এই সেতুবন্ধন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইফতার মাহফিলটি স্থানীয় সাংবাদিকদের একটি মিলনমেলায় পরিণত হয়। পরিশেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ ও সাংবাদিকরা একসাথে ইফতারে শরিক হন।

ফটিকছড়ি : রোজা রাখা যেভাবে আল্লাহ তায়ালা ফরজ করেছেন, ঠিক রাষ্ট্রে আল্লাহর দ্বীন কায়েমের চেষ্টা করাও ফরজ বলে মন্তব্য বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফটিকছড়ি উপজেলা জামায়াতের নায়েবে আমির এড ইসমাঈল গণি । তিনি বলেন, আল্লাহ তায়ালাকে ভয় করে আমারা অনাহার থেকে রোজা পালন করি। আমাদেরকে সকল কাজে আল্লাহর আইন পালন করার চেষ্টা করে যেতে হবে।

ওবিবার( ১ মার্চ) বিকালে উপজেলার নাজিরহাট পৌরসভার কুম্ভারপাড়া, সুয়াবিল টেকের দোকানসহ বিভিন্ন এলাকায় হতদরিদ্রদেও মাঝে ইফতার সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে স্বৈরাচার পতনের পর গত ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে গণতন্ত্রের সুফল প্রতিষ্ঠিত হয়েছে। তাই, এই নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিপুল ভোটে বিরোধী দল হিসেবে জনগণের পক্ষে কাজ করবেন। জামায়াতে ইসলামী অতীতেও জনগণের পাশে ছিল এবং আছে ও ভবিষ্যতেও থাকবে, ইনশাআল্লাহ।

নাজিরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর সভাপতি বায়েজিদ হাসান মুরাদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর সেক্রেটারি শামসুল আরেফিন আরিফ, জামায়াত নেতা জাহাঙ্গীর আলম, সমাজসেবক শহীদুল আলম শহীদ, জামায়াত নেতা মাওলানা মো. হানিফ, প্রবাসী জামায়াত নেতা রুবেল সহ পৌর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পলাশ (নরসিংদী) সংবাদদাতা : নরসিংদীর পলাশে স্বনামধন্য আয়েছ আলী মডেল মাদ্রাসার বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। গতকাল মাদ্রাসার একাডেমিক ভবন এর সামনে খোলা মাঠে অত্র মাদ্রাসার ছাত্র-ছাত্রী অভিভাবক শিক্ষক মন্ডলী এলাকার সাধারণ জনগণ ও গণমাণ্য ব্যক্তিবর্গসহ প্রায় সহস্রাফিক লোকজনের উপস্থিতিতে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের মুখ থেকে জানা যায় অত্র মাদ্রাসার জমি দাতা মৃত আলহাজ্ব মোহাম্মদ আয়েছ আলী একজন নিঃসন্তান ছিলেন। তার সহায় সম্পদও ছিল প্রচুর এ সম্পত্তি তিনি পলাশ কেন্দ্রীয় জামে মসজিদ এবং আয়েছ আলী মডেল মাদ্রাসা সহ বিভিন্ন মসজিদ ও সদকায়ে জারিয়া মুলক প্রতিষ্ঠানে তার জীবদ্দশায় ওয়াকফ করে দিয়ে যান। তারপর থেকে এই দ্বীনি প্রতিষ্ঠান এর যাত্রা শুরু হয়। ইতিমধ্যেই মাদ্রাসাটি লেখা পড়ায় মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এলাকায় সুনাম অর্জন করেছে। প্রতিবছর রমযানে মৃত আয়েছ আলী দম্পতিদের জন্য তাদের দানকৃত জমি ও প্রতিষ্ঠানে এই দোয়ার আয়োজন করা হয়। ইফতারের পূর্বে তাদের স্মৃতি চারন আলোচনা করেন আমন্ত্রিত ব্যক্তিগন। এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বিএনপির বিভিন্ন অংগসংগঠনের নেতৃবৃন্দ সেকেন্ড অফিসার পলাশ থানা সহ প্রায় সহস্রাধিক জনতা উপস্থিত ছিলেন। ইফতারের আগে দোয়া পরিচালনা করেন প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক মাওলানা মাসিহুর রহমান মামুন। পরিশেষে সবাই কে ইফতার আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সফল সমাপ্তি হয়।

কালীগঞ্জ (লালমনিরহাট) সংবাদদাতা: পবিত্র মাহে রমযান উপলক্ষে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, কালীগঞ্জ উপজেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আবুল বাশার লাভলু, সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কালীগঞ্জ উপজেলা শাখা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা রুহুল আমীন, উপজেলা আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজেলা শাখা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যাপক লুতফর রহমান, সেক্রেটারি, শ্রমিক কল্যাণ ফেডারেশন লালমনিরহাট জেলা শাখা। এছাড়া উপস্থিত ছিলেন সিদরাতুল শীষ, যুগ্ম আহ্বায়ক, এনসিপি লালমনিরহাট জেলা শাখা এবং সাংবাদিক হাসান আব্দুল মালেক, সহ-সভাপতি, প্রেস ফোরাম।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, রমযান মাস আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এ মাসেই পবিত্র কোরআন নাজিল হয়েছে, যা মানবজাতির জন্য হেদায়েত ও সত্য-মিথ্যার পার্থক্য নির্ণয়ের সুস্পষ্ট দিকনির্দেশনা। তারা সমাজে ন্যায়-নীতি প্রতিষ্ঠা, ভ্রাতৃত্ববোধ জোরদার এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।

কুমারখালী (কুষ্টিয়া) : পবিত্র মাহে রমাদান উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালী ও খোকসা উপজেলার প্রায় তিন শতাধিক অস্বচ্ছল, হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ইয়থ ডেভলপমেন্ট ফোরাম। রোববার (১ মার্চ) সকাল ১১টায় কুমারখালী সরকারি কলেজ মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

রমাদানের তাৎপর্য ও মানবিক মূল্যবোধকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে কুমারখালী উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত সুবিধাভোগী পরিবারের সদস্যরা উপস্থিত হন।

সংগঠনটির চেয়ারম্যান আশিকুল ইসলাম চপল জানান, পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন স্থানে মোট তিন শতাধিক পরিবারের হাতে ফুড প্যাক তুলে দেওয়া হবে। ইতিমধ্যে খোকসা উপজেলায় বিতরণ সম্পন্ন হয়েছে। এরই ধারাবাহিকতায় কুমারখালী সরকারি কলেজ মাঠে শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হলো।

প্রতিটি ফুড প্যাকেজে ছিল ১০ কেজি চাল, ১ লিটার ভোজ্যতেল, ১ কেজি ছোলা, ১ কেজি খেজুর, ১ কেজি মুড়ি, ৩ কেজি আলু ও ১ কেজি ডাল। খাদ্যসামগ্রী পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জানান।

ফুড প্যাকেজ বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা জামায়াতের আমীর আফতাব উদ্দিন, কুমারখালী সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান জিল্লুর রহমান মধু, কুমারখালী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা জুলফিকার আলী, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি শাকিল আহমেদ তিয়াশ, খোকসা সাইদুর রহমান মন্টু মহিলা কলেজের প্রভাষক সাইফুদ্দিন মজনু এবং ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহ-কলেজ বিষয়ক সম্পাদক ইমরান খান প্রমূখ।

ইয়থ ডেভেলপমেন্ট ফোরামের চেয়ারম্যান আশিকুল ইসলাম চপল বলেন, রমাদান মাস আত্মশুদ্ধি ও সহমর্মিতার শিক্ষা দেয়। সমাজের বিত্তবান ও সচেতন মানুষের উচিত অসচ্ছলদের পাশে দাঁড়ানো। সেই দায়িত্ববোধ থেকেই ইয়ুথ ডেভেলপমেন্ট ফোরাম দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। তিনি আরও বলেন, আমরা চাই কেউ যেন রমাদানে খাদ্যকষ্টে না থাকে। ভবিষ্যতেও আমাদের এ ধরনের সহায়তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ২০১২ সালে প্রতিষ্ঠার পর থেকেই ইয়থ ডেভেলপমেন্ট ফোরাম শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, ত্রাণ ও মানবিক সহায়তাসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

কালিগঞ্জ সাতক্ষীরা: কালিগঞ্জ উপজেলা বিএনপি কার্যালয়ে উপজেলার ৮ টি ইউনিয়নের গরিব অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী প্রদান করা হয়েছে। পবিত্র মাহে রমাদান উপলক্ষে মানবতার ঘর ফাউন্ডেশনের পক্ষে ও সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার মোঃ আইয়ুব হোসেন (মুকুল) এর সার্বিক সহযোগিতায় কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে মথুরেশপুর, কুশলিয়া, ধলবাড়িয়া, রতনপুর, কৃষ্ণনগর, মৌতলা, বিষ্ণপুর ও দক্ষিণ শ্রীপুর এর প্রতিটি ওয়ার্ডে গরিব অসহায় ও মেহনতি মানুষের জন্য ইফতার সামগ্রীর তুলে দেন।

উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডাক্তার শফিকুল ইসলাম বাবু জেলা কমিটির সদস্য ও সাবেক যুগ্ন আহবায়ক শেখ নুরুজ্জামান উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক আখতারুজ্জামান বাপ্পি সহ প্রতিটি ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের হাতে সামগ্রী তুলে দেওয়া হয় ।