বহুল প্রচারিত দৈনিক সংগ্রামের ৫১ তম বর্ষপূর্তি উপলক্ষে গত শনিবার রাতে ফেনী প্রেস ক্লাবে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও সংগীত পরিবেশন করা হয়। পত্রিকার জেলা প্রতিনিধি এ কে এম আব্দুর রহীমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মুফতি আব্দুল হান্নান। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. শাহাদাত হোসেন, জেলা জামায়াতের প্রচার সম্পাদক আনম আব্দুর রহিম, প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও ডেইলি স্টার প্রতিনিধি আবু তাহের, ডিবিসি নিউজ প্রতিনিধি আবু তাহের ভূঁইয়া, জেলা সাংবাদিক ইউনিয়নের সম্পাদক মিজানুর রহমান। সভায় বক্তব্য রাখেন, এবি পার্টির নেত্রী প্রভাষক জাহানারা আক্তার মনি, জেলা টেলিভিশন ক্লাবের সভাপতি ও সময় টিভির প্রতিনিধি আতিয়ার সজল, যমুনা টিভির জেলা প্রতিনিধি আরিফুর রহমান, প্রথম আলোর জেলা প্রতিনিধি নাজমুল হক শামীম, সাপ্তাহিক ফেনী সংবাদের সম্পাদক মাসুম বিল্লাহ, দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি কামরুল হাসান লিটন, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার কাজী হাবিবুল্লাহ সুমন। উপস্থিত ছিলেন দৈনিক ফেনীর সম্পাদক আরিফুল আমিন রিজভী, আমার দেশের জেলা প্রতিনিধি ইউসুফ আলী, দৈনিক অজেয় বাংলার সম্পাদক শাহজালাল ভূঁইয়া, শহর জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড জেলা সেক্রেটারি ইদ্রিস আলী, জেলা যুবদল নেতা মিয়ন পাটোয়ারী প্রমুখ।
প্রধান অতিথি মুফতি আব্দুল হান্নান তার বক্তব্যে বলেন, সত্যের সংগ্রামে নিবেদিত দৈনিক সংগ্রামের পথ চলা কখনো মসৃণ ছিল না। বার বার এই পত্রিকাটির কন্ঠ রোধ করার জন্য হামলা মামলা হয়েছে। দেশের প্রবীণ সম্পাদক, বিশিষ্ট বুদ্ধিজীবী, সাহিত্যিক, বয়োবৃদ্ধ আবুল আসাদকে শারীরিকভাবে লাঞ্ছিত করে পুলিশের পুলিশের হাতে তুলে দেয়। কিন্তু এমন ন্যক্কারজনক ঘটনার পরও এই দেশের সুশীল নামের ধান্দাবাজরা মুখে কুলুপ এঁটে ছিল।