প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশব্যাপী নদী-নালা, খাল, জলাধার খনন ও পনঃখনন কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা জেলার লালমাই উপজেলায় ডাকাতিয়া নদীর শাখা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোঃ আমিন উর রশিদ।

গত ১৬ মার্চ বিএডিসির মাধ্যমে বাস্তবায়িত খাল পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-১০ আসনের এমপি মোঃ মোবাশ্বের আলম ভূঁইয়া। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএডিসির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মোঃ আজিজুল ইসলাম। অনুষ্ঠানে B-STRONG প্রকল্পের প্রকল্প পরিচালক এ কে এম জাহাঙ্গীর আলম সরকার সহ বিএডিসি’র সেচ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রেসবিজ্ঞপ্তি।