ঝালকাঠি সংবাদদাতা
ঝালকাঠি-২ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী শেখ নেয়ামুল করিমের ছোট ভাই শেখ এমদাদুল করিম (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ইন্তেকাল করেছেন। দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত থাকার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরিবারিক সূত্রে জানা গেছে, শেখ এমদাদুল করিম বেশ কিছুদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন। প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা নেওয়া হলেও পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে বিশেষায়িত হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও রাজনৈতিক সহকর্মীরা পরিবারের বাসায় ভিড় করেন। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। স্থানীয়রা জানান, শেখ এমদাদুল করিম ব্যক্তিজীবনে বিনয়ী ও সামাজিক কর্মকা-ে সম্পৃক্ত ছিলেন। তার অকাল মৃত্যুতে এলাকায় এক শূন্যতার সৃষ্টি হয়েছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মরহুমের জানাজার সময় ও স্থান পরে ঘোষণা করা হবে। সকলের কাছে তার জন্য দোয়া চাওয়া হয়েছে।