গাজীপুরে ভুয়া এমবিবিএস ডিগ্রি ও অন্যের বিএমডিসি সনদ নম্বর ব্যবহার করে অবৈধভাবে চিকিৎসা কার্যক্রম পরিচালনার অভিযোগে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ এ প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জেলা প্রশাসনের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ দণ্ডাদেশ দেওয়া হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুবকর সিদ্দিকের নেতৃত্বে গতকাল বুধবার গাজীপুর জেলার চাবাগান এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে মো. আবুল কালাম আজাদ (৪৩) নামের ওই ব্যক্তিকে ভুয়া এমবিবিএস ডিগ্রি ব্যবহার এবং অন্যের বিএমডিসি সনদ নম্বরের অপব্যবহারের অভিযোগে আটক করা হয়। সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার জাসেম ফারহানের প্রসিকিউশনের ভিত্তিতে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ অনুযায়ী অভিযুক্তকে এক বছরের বিনাশ্রম কারাদ- দেয়া হয়। একই সঙ্গে তাঁর অবৈধ চিকিৎসা কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করে র্যাব-১-এর একটি টিম এবং গাজীপুর সদর মেট্রো থানার পুলিশ সদস্যরা।
গ্রাম-গঞ্জ-শহর
গাজীপুরে ভুয়া সনদের এমবিবিএস চিকিৎসককে এক বছরের কারাদণ্ড
গাজীপুরে ভুয়া এমবিবিএস ডিগ্রি ও অন্যের বিএমডিসি সনদ নম্বর ব্যবহার করে অবৈধভাবে চিকিৎসা কার্যক্রম পরিচালনার অভিযোগে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।