রাজশাহীতে মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় গুলি করে মোস্তফা (৫০) নামের এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। গত শনিবার দিবাগত রাত ৮টার দিকে নগরীর মতিহার থানার খোঁজাপুর গোরস্থান এলাকায় তাকে গুলি করা হয়। নিহত মোস্তফা ২৯ নং ওয়ার্ডের ডাঁশমারী এলাকার তইমুর উদ্দিনের পুত্র। এঘটনায় সন্দেহভাজন তিনজনের নাম উল্লেখ করে মতিহার থানায় হত্যা মামলা করা হয়।

মামলায় হাসিবুল ইসলাম (৪২), সিহাবুল ইসলাম (২২) ও মো. উকিল (৫২) নামের তিনজনকে আসামি করা হয়েছে।

তারা একই এলাকার বাসিন্দা। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন। শনিবার রাতে মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় দুর্বৃত্তের গুলিতে মো. মোস্তফা নিহত হন।

ঘটনার পর স্থানীয়রা মোস্তফাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত মোস্তফা একটি ময়দার মিলের কর্মচারী ছিলেন। পুলিশ ঘটনাস্থলে একটি তাজা গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করে। ঘটনার পর রাতেই নিহত মোস্তফার স্ত্রী নাদেরা বেগম বাদী হয়ে থানায় হতা মামলা করেন।

মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে তিনজনের নাম উল্লেখ করা হয়। সন্দেহভাজন আসামিদের সঙ্গে ২০২৪ সালে একবার নিহতের মারামারি হয়েছিল। তাদের এখনও গ্রেপ্তার করা যায়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে বলেও জানান ওসি।লা করেন।

মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে তিনজনের নাম উল্লেখ করা হয়। সন্দেহভাজন আসামিদের সঙ্গে ২০২৪ সালে একবার নিহতের মারামারি হয়েছিল। তাদের এখনও গ্রেপ্তার করা যায়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে বলেও জানান ওসি।