সাতক্ষীরা সংবাদদাতা: সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলে বৈষম্য ও ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিতে আহ্বান জানিয়েছেন ছাত্র শিবির। শুক্রবার (১৩ মার্চ) ২৩ শে রমযান সন্ধায় আল আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে সাংবাদিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিল বক্তরা এ আহবান জানান। শহর শিবিরের সভাপতি মো. মেহেদী হাসানের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা সেক্রেটারি মাওলা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি প্রভাষক ওবায়দুল্লাহ, অফিস সম্পাদক মো, রুহুল আমীন সাতক্ষীরা শহর জামায়াতে সেক্রেটারি মো. খোরশেদ আলম, জেলা ছাত্র শিবিরের সভাপতি মো. জুবায়ের হোসেন। এসময় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, দৈনিক আলোর পরশ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আবু সাইদ বিশ্বাস, আলোর পরশের বার্তা সম্পাদক ও দৈনিক নয়াদিগন্তের জেলা প্রতিনিধি মুহা: জিল্লুর রহমান, একাত্তর টিভির জেলা প্রতিনিধি সাংবাদিক বরুণ ব্যাণার্জী, এখন টিভির জেলা প্রতিনিধি আহসানুর রহমান রাজিব, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি বেলাল হোসেন, স্টার টিভির জেলা প্রতিনিধি গাজী ফরহাদ, সাংবাদিক আনিচুর রহমান, মানবজমিনের জেলা প্রতিনিধি বিপ্লব হোসেনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ। ছাত্র শিবিরের ইফতার মাহফিলে সাংবাদিকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি মিলন মেলায় পরিনত হয়। এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, রমজান মাস এসেছে মিথ্যাকে পরিহার করে ভালোকে গ্রহণ করতে।

শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা : শাহজাদপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সন্মানে ইফতার মাহফিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহজাদপুর উপজেলা শাখা। শুক্রবার (১৩ মার্চ) শহরের গ্রান্ড চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর সহকারি অধ্যাপক মিজানুর রহমান। সাংবাদিক মির্জা হুমায়ুনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার আব্দুল মালেক, পৌর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক খালেদ সাইফুল্লাহ, সাবেক উপজেলা শিবির সভাপতি আব্দুস সবুর, আক্তার হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক দপ্তর সম্পাদক আব্দুল হালিম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি আব্দুল খালেক। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন,শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি এম এ জাফর লিটন,

বাজিতপুর কিশোরগঞ্জ : বাংলাদেশ জামায়াতে ইসলামী বাজিতপুর উপজেলা শাখার উদ্যোগে মাহে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৪ই মার্চ শনিবার বিকালে উপজেলার পৈলানপুর এলাকার রেজু মার্কেট এর সামনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন বাজিতপুর উপজেলা জামায়াতের আমীর ডাঃইয়াকুত আলী,পরিচালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ডাঃমোবারক উল্লাহ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যাপক মোঃরমজান আলী,আরো উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি এন সি পি বাজিতপুর উপজেলা প্রধান সমন্নয়ক রাহাঙ্গীর আলম মান্না,বাজিতপুর উপজেলা জামায়াতের নায়েবে আমীর ফারুক আহমেদ,সাবেক আমীর আবু তাহের মাষ্টার,এন সি পি বাজিতপুর উপজেলা যুগ্ম সমন্নয়কারী মাওলানা শফিকুল ইসলাম,সহ-কারী সেক্রেটারি ডাঃনুরুজ্জামান আশরাফ,পৌর জামায়াতের সভাপতি রফিকুল ইসলাম,কর্মপরিষদ সদস্য হাফেজ আব্দুল কাদির প্রমুখ।

শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা : আনন্দ মুখর পরিবেশে রায়চরণ মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই এ্যাসোসিশনের আয়োজনে ঢাকা লেডিস ক্লাবে গত শুক্রবার সন্ধ্যায় ইফতার ও দোয়া মাহফিল হয়েছে। ইফতার ও দোয়া মাহফিলে নাকোল রায়চরন মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই এ্যাসোসিয়েশনে সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক শহিদুল ইসলাম মিঠুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এডভোকেট নিতাই রায় চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিল্প মন্ত্রণালয়ের সচিব ওবাইদুর রহমান, বিশিষ্ট চিকিৎসক সিমিন মজিদ, নাকোল রায়চরন মাধ্যমিক বিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মির্জা সাইফুর রহমান, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, মাগুরা জেলা বিএনপি’র আহ্বায়ক আলী আহমদ।

পলাশ (নরসিংদী) : নরসিংদীর পলাশে ঘোড়াশাল পৌর এলাকার ৪ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। শনিবার ১৪ ই মার্চ ২০শে রমযান বাদ আসর কুরআন তেলাওয়াতের মাধ্যমে পলাশ ইসলামিয়া আলিয়া মাদরাসা মাঠে উক্ত ইফতার ও দোয়া মাহফিল আরম্ভ হয়। তেলাওয়াত করেন হাফেজ মাওলানা মোক্তার হোসেন। মাওলানা কামাল হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রদান আলোচক হিসাবে উপস্থিত থেকে রমযানের তাৎপর্য ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন মাওলানা আলী হোসেন ইমাম পলাশ চরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ ও আরবি প্রভাষক পলাশ ইসলামিয়া আলিম মাদরাসা। সার্বিক ব্যবস্থাপনায় থেকে এলাকা বাসীর পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন শাহনেওয়াজ ফোরকান। পরে বিশ্ববাসীর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

লালপুর (নাটোর) পবিত্র মাহে রমযানের তাৎপর্য তুলে ধরা এবং মুসলিম উম্মাহর মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী লালপুর উপজেলা শাখার উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৩ মার্চ, ২৩ রমযান, শুক্রবার লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় এন্ড বিএম কলেজ মাঠে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা আমীর অধ্যাপক ড. নূরুল ইসলাম।

লালপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় এন্ড বিএম কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব ইলিয়াস হোসেন খাজা।

জামালপুর : ব্যবসায়ী ওয়ার্ড বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর শহর শাখার উদ্যেগে দোয়া ও ইফতার মাহফিল বৃহস্পতিবার ১২ মার্চ বিকালে শহরের হিলফুল ফুযুল টাস্ট্রে অনুষ্ঠিত হয়েছে।

ব্যবসায়ী ওয়ার্ড জামায়াতের শহর শাখার সভাপতি মো. আলতাফুর রহমানের

সভাপতিত্বে ও ব্যসায়ী ওয়ার্ড শহর শাখার সেক্রেটারি হাসান আল শাহিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক মো. সুলতান মাহমুদ, শহর আমীর আল ইমরান সুজন, সেক্রেটারি নাজমুল হক মাসুদ, হযরত শাহজামাল রঃ জেনারেল হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বুলবুল জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা আশরাফুল ইসলাম বুলবুল, অধ্যাপক জাকিউল ইসলাম, এভাগ্রীণ জেনারেল হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক মো. হারুন রশিদ প্রমুখ ।

এদিকে অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও বাংলাদেশ ছাত্র শিবির সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি মনজুরুল ইসলাম ভূইয়া উপস্থিত থাকার কথা থাকেও রাস্তায় তার গাড়ী হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে উপস্থিত হতে না পারায় হাসান আল মাহিন সকলের কাছে দুঃখ প্রকাশ করেন।

সোনাইমুড়ি নোয়াখালী : নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলা জামায়াত ও পৌরসভা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকালে গ্রিনভিউ চাইনিজ রেস্টুরেন্টে উপজেলা ও পৌরসভা জামায়াতের যৌথ উদ্যোগে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা আমীর হানিফ মোল্লার সভাপতিত্বে ও পৌরসভা জামায়াত সেক্রেটারি ফজলুল হক জোটনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াত আবদুল্লাহ বাকের, পৌরসভা জামায়াতের আমীর আব্দুল মতিন, উপজেলা জামায়াত নায়েবে আমীর রহিম উল্যাহ বিএসসি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাবুদ্দিন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী এ্যাড আবদুল কাইয়ুম, জামায়াতের সাবেক জেলা সেক্রেটারি মাও: হেফজুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী রোম করপোরেশনের সত্বাধীকারী হারুনুর রশিদ,, সাবেক কাউন্সিলর ডা:সামছুল আরেফিন জাফর, কাউন্সিলর ফিরোজ মোল্লা প্রমুখ। এছাড়াও সোনাইমুড়ী বাজারের বি: ব্যাবসায়ী নেতৃবিন্দু, শিক্ষক, সাংবাদিক নেতৃবিন্দু সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যাক্তিবর্গ।

হাটহাজারী : বাংলাদেশ জামায়াতে ইসলামী হাটহাজারী উপজেলার ২নং ধলই ইউনিয়নে মাহে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ( ১৩ মার্চ) ইউনিয়ন জামায়াতের স্থানীয় কার্যালয় প্রাঙ্গনে মাহফিলে প্রধান অতিথি ছিলেন জামায়াতের চট্টগ্রাম উত্তর জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ রফিকুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আবদুল মালেক চৌধুরী।

ধলই ইউনিয়ন জামায়াতের সভাপতি হাফেজ মাওলানা মো: রাকিবুল হাসান এর সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারী মোঃ সেলিম উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ আলোচক ছিলেন উপজেলা শূরা -কর্মপরিষদ সদস্য ও উত্তর অঞ্চল পরিচালক এম এ বাশার।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, রমযান মাসের সিয়াম সাধনায় অর্জিত তাকওয়া একজন মু’মীনকে দ্বীন কায়েমের কর্মী বানায়।

ইফতারের পূর্ব মুহূর্তে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করেন সদ্য কারামুক্ত প্রবাসী জামায়াত নেতা ও উত্তর হাটহাজারী থানার সাবেক শিবির সভাপতি সালাউদ্দীন আইয়ুবী।

ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে নবনির্বাচিত সংসদ সদস্যদের সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বিষখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

মহারাজপুর ইউনিয়ন জামায়াতের আমীর আহম্মাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর আলী আজম মো. আবুবকর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য মাওলানা আবু তালিব, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কাজী সগীর আহমেদ এবং কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মো. ওলিউর রহমান।

শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা : গাজীপুরের শ্রীপুর উপজেলা-এ রাজনৈতিক ও বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর শ্রীপুর উপজেলা শাখা। পবিত্র মাহে রমযান উপলক্ষে আয়োজিত এ ইফতার মাহফিল শনিবার (১৪ মার্চ) শ্রীপুরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ডা. মোহাম্মদ জসিমউদ্দীনের সঞ্চালনায় এবং উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মোস্তাফিজুর রহমান খান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে কার্যক্রমের সূচনা করা হয়। পরে আগত অতিথিদের স্বাগত জানিয়ে আয়োজকদের পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করা হয়। বক্তারা পবিত্র মাহে রমযানের তাৎপর্য তুলে ধরে আত্মসংযম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার আহ্বান জানান।

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) : পবিত্র মাহে রমযানের ২৩তম দিনে শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামী বালিয়াডাঙ্গী উপজেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বালিয়াডাঙ্গী উপজেলার জামায়াত কার্যালয়ে আয়োজিত এই ইফতার মাহফিলে স্থানীয় নেতাকর্মী, আলেম-ওলামা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক রফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য ও সাবেক জেলা আমীর জননেতা অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা ওলামা বিভাগের সভাপতি ফজলে রাব্বি মর্তুজাবী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শরিফুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বালিয়াডাঙ্গী উপজেলা সেক্রেটারি বিশিষ্ট সমাজসেবক মোঃ খলিলুর রহমান, সমিরদ্দিন স্মৃতি মহাবিদ্যালয়ের সাবেক অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ রায়হানুল ইসলাম এবং ৮ নং বড়বাড়ী ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ শামসুজ্জোহা।

কিশোরগঞ্জ : বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার আয়োজনে কিশোরগঞ্জে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) জেলা শহরের নগুয়া এলাকার আল ফারুক ট্রাস্ট মিলনায়তনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

জেলা জামায়াতের মিডিয়া বিভাগের সভাপতি সাংবাদিক শামছুল আলম সেলিমের পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর মজলিসে শূরা সদস্য ও জেলা আমীর অধ্যাপক মো. রমযান আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা আজিজুল হক।

ইফতার মাহফিলে কিশোরগঞ্জ শহর জামায়াতের আমীর আ.ম.ম. আবদুল হক, কিশোরগঞ্জ সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ক্বারী নজরুল ইসলাম, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম, জেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামাল, কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সেক্রেটারি সাইফুল , সহকারী সেক্রেটারি মনিরুজ্জামান খান চৌধুরী সোহেল, সিনিয়র সাংবাদিক নুর মোহাম্মদ, শফিক কবীর প্রমুখ।

ইফতার মাহফিলে কিশোরগঞ্জ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের অর্ধশতাধিক সাংবাদিকগন অংশ গ্রহণ করেন।

মোংলা সংবাদদাতা : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে নৌপথে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ লঞ্চ, খেয়া ও ফেরিঘাটে বিশেষ নিরাপত্তা কার্যক্রম জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ডের পশ্চিম জোন। এসব কার্যক্রমের মধ্যে রয়েছে নিয়মিত টহল, জনসচেতনতা বৃদ্ধির জন্য মাইকিং, লিফলেট বিতরণ, সন্দেহভাজন ব্যক্তি ও নৌযান তল্লাশি এবং যাত্রীদের বহন করা ব্যাগ স্ক্যানসহ বিভিন্ন নিরাপত্তামূলক ব্যবস্থা।

শনিবার (১৪ মার্চ) দুপুরে বাগেরহাটের মোংলা ফেরিঘাট এলাকায় কোস্ট গার্ড পশ্চিম জোনের সদস্যরা এসব তল্লাশি ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করেন।

কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এ এস এম ফাহাদুজ্জামান জানান, নৌপথে অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ এবং সার্বিক নিরাপত্তা বজায় রাখতে বাহিনীটি নিয়মিত টহল, যৌথ অভিযান ও সাঁড়াশি অভিযান পরিচালনা করে আসছে।

তিনি আরও জানান, আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে বাগেরহাটের মোংলা ও শরণখোলা, খুলনার রূপসা, কয়রা ও নলিয়ান এবং সাতক্ষীরা জেলার কৈখালী এলাকার গুরুত্বপূর্ণ লঞ্চঘাট, খেয়াঘাট ও ফেরিঘাটগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এসব স্থানে জননিরাপত্তা নিশ্চিত করতে টহল বৃদ্ধি, সচেতনতামূলক প্রচার এবং সন্দেহজনক ব্যক্তি ও নৌযান তল্লাশির পাশাপাশি যাত্রীদের ব্যাগ স্ক্যানের মতো কার্যক্রম চালানো হচ্ছে।

তিনি বলেন, যাতে কোনো দুষ্কৃতিকারী নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে না পারে সেজন্য কোস্ট গার্ড সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করছেন। এর ফলে নৌপথে যাত্রীদের যাতায়াত আরও নিরাপদ হবে বলে আশা করা হচ্ছে।

এ কর্মকর্তা আরও জানান, কোস্ট গার্ডের এই নিরাপত্তা কার্যক্রম দিন-রাত ২৪ ঘণ্টা অব্যাহত রয়েছে এবং ঈদ-উল-ফিতরের সময়ের পাশাপাশি পরবর্তী সময়েও নৌযাত্রার নিরাপত্তা নিশ্চিত করতে তা চালু থাকবে।

মর্মান্তিক

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা : ঈদের কেনাকাটা শেষে রান্নার জন্য হলুদ-মরিচ গুঁড়ো করতে স্বামী সাহাবুদ্দীনের সাথে মিলে গিয়েছিলেন শাহিনা। কাজ চলাকালীন অসাবধানতাবশত তার পরনের বোরকাটি মেশিনের চেইনের সাথে জড়িয়ে যায়। মুহূর্তের মধ্যে চাকার টানে তার দেহটি মেশিনের ভেতরে ঢুকে পড়ে এবং শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনার আকস্মিকতায় স্তব্ধ হয়ে গেছেন নিহিত শাহিনা আক্তারের স্বামী সাহাবুদ্দীন। বাকরুদ্ধ কণ্ঠে তিনি বলেন, “আমরা দুজনে মিলে হলুদ ভাঙাতে গিয়েছিলাম। ও আমার পাশেই দাঁড়িয়ে ছিল। হঠাৎ ওর মুখ থেকে শুধু একটা ‘উফ’ শব্দ শুনলাম। কিছু বুঝে ওঠার আগেই চোখের পলকে সব শেষ হয়ে গেল। আমার চোখের সামনেই ওর দেহ থেকে মাথা আলাদা হয়ে গেল।”খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় সংবাদকর্মী এবং দাউদকান্দি মডেল থানা পুলিশ। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মৃতদেহটি উদ্ধার করা হয়। দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আব্দুল হালিম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।নিহত শাহিনা আক্তার দাউদকান্দি সদর উত্তর ইউনিয়নের গোলাপেচর গ্রামের বাসিন্দা। তার মৃত্যুতে এক ছেলে ও দুই মেয়ের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। ঈদকে সামনে রেখে একটি সাজানো পরিবারে এখন শুধুই কান্নার রোল। এই হৃদয়বিদারক ঘটনায় পুরো দাউদকান্দি এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।