জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে সক্রিয় ভূমিকা রাখা এবং পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করায় সন্ত্রাসী হামলায় আহত হন। মৌলভীবাজার সদর উপজেলার খোঁজারগাঁও গ্রামের ফাহিম আহমেদ। পারিবারিক সূত্রে যানা যায় মিনিবার ফুটবল খেলাকে অজুহাত দেখিয়ে রাত ১১টার দিকে ফাহিমকে তার ঘরে ঢুকে সন্ত্রাসীরা মা-বাবা ও স্ত্রীর সামনে তাকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে এবং পরে সিলেট উসমানী হাসপাতালে ফাহিমকে ভর্তী করা হয়। ফাহিমকে দেখতে হাসপাতে যান জামায়াতের সাবেক জেলা আমীর ও মৌলভীবাজার ৩ আসনের দাঁড়িপাল্লা-প্রতীকের প্রার্থী মোঃ আব্দুল মান্নান, জেলা সহকারী সেক্রেটারি আলাউদ্দিন শাহ, সদর উপজেলা আমির মোঃ ফখরুল ইসলাম, সদর উপজেলা সেক্রেটারি মোহাম্মদ ইসমাইল আলী প্রমখি।