প্রধান উপদেষ্টা প্রতিরক্ষা বাহিনীর সদস্যবৃন্দের জন্য সশস্ত্র বাহিনী বেতন কমিটি, ২০২৫ গঠনের সদয় অনুমোদন প্রদান করেন। বাংলাদেশ সেনাবাহিনীর কিউএমজি লেঃ জেনারেল মোঃ ফয়জুর রহমান, বিএসপি, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি’কে উক্ত কমিটির সভাপতি করে প্রজ্ঞাপন জারি করা হয়।
উক্ত কমিটি কর্তৃক গতকাল বুধবার বেলা ২টায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের কাছে সশস্ত্র বাহিনী বেতন কমিটি, ২০২৫ এর চূড়ান্ত প্রতিবেদন পেশ করা হয়। এসময় লেঃ জেনারেল মোঃ ফয়জুর রহমান, বিএসপি, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি এর সাথে কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সশস্ত্র বাহিনীর বেতন কমিটির চূড়ান্ত প্রতিবদেন গ্রহণ করতঃ অর্থ উপদেষ্টা সকলকে উক্ত কষ্টসহিষ্ণু কাজ যথাযথভাবে নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
আইএসপিআর।