গুম প্রতিরোধ অধ্যাদেশ, জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশসহ গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিলের প্রক্রিয়া বন্ধ করে অবিলম্বে আইনে পরিণত করতে জাতীয় মানবাধিকার সংগঠন অধিকার'র আয়োজনে মঙ্গলবার দুপুরে ফেনীতে মানববন্ধন ও ফেনী প্রেসক্লাবে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অধিকার ফেনী ইউনিটের আয়োজনে ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সংগ্ৰামের ফেনী প্রতিনিধি একেএম আবদুর রহীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন গুমের শিকার মাহবুবুর রহমান রিপনেরর মা রওশন আরা বেগম।এতে মুলপ্রবন্ধ পাঠ করেন মানবাধিকার সংগঠক '২৪ এর আন্দোলনে গুলিবিদ্ধ জুলাইযোদ্ধা মো. আবুল হাসান শাহীন।
অধিকার ফেনীর ফোকাল পার্সন সাংবাদিক নাজমুল হক শামীমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক সাপ্তাহিক আনন্দ তারকা পত্রিকার সম্পাদক মামুনুর রশিদ, সাপ্তাহিক স্বদেশপত্র সম্পাদক এন এন জীবন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় মহাসচিব মোহাম্মদ মহিউদ্দিন খোন্দকার, জাসাস ফেনী শাখার সভাপতি সাংস্কৃতিক সংগঠক কাজি ইকবাল আহমেদ পরান।
বক্তব্য রাখেন মানবাধিকার সংগঠন ও দৈনিক অজেয় বাংলার নির্বাহী সম্পাদক শাহজালাল ভূইয়া, একতা মহিলা উন্নয়ন সংস্থার চেয়ারম্যান রোকেয়া ইসলাম, গুমের শিকার রিপনের ভাই মাহফুজুর রহমান শিপু প্রমুখ।
বিএনপি করার কারনে গুমের শিকার হওয়া ছেলের যদি বিএনপির সরকার না করে তাহলে আমি বিচার কার কাছে চাইবো?'
সমাবেশে গুমের শিকার হওয়া যুবদল নেতা মাবুবুর রহমান রিপনের চাচা ওহিদুর রহমান, মানবাধিকার সংগঠক জাফর আহমেদ ভূঁইয়া, কামরুল জামান মজুমদার, সাংস্কৃতিক সংগঠক রাজিব সারোয়ারসহ সাংবাদিক, মানবাধিকার সংগঠক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সমাবেশ শেষে ফেনী প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে মানবাধিকার কর্মীরা।
প্রধান অতিথি রোকসানা বেগম তাঁর গুম হ্ওয়া সন্তানের হদিস জানতে চেয়ে বলেন,সরকার গুম কমিশন বাতিল করার দুরবিসন্ধি থেকে বিরত না হলে তাদের অবস্থাও ফ্যাসিস্ট সরকারের মত হবে।
সভাপতির বক্তব্যে সাংবাদিক একেএম আবদুর রহীম বলেন, বর্তমান সরকার বিগত ফ্যাসিবাদী সরকারের দেখানো পথেই হাঁটছে। তারা সংসদে দুই তৃতীয়াংশ আসন পেয়ে ফ্যাসিবাদী আচরন করছে। সংসদের প্রথম বৈঠকেই জুলাই জাতীয় সনদ বাতিলের পাঁয়তারা চালাচ্ছেন, সমালোচনার পথ রুদ্ধ করতে উঠে পড়ে লেগেছেন, ভয়ের সংস্কৃতি চালুর মানষে একজন নারী নেতৃকে ফেসবুকের পোষ্টকে কেন্দ্র করে গ্ৰেফতার করা হয়েছে। এগুলো দেশবাসীর জন্য অশনি সংকেত, এগুলো অশুভ লক্ষন।