বেগমগঞ্জ সংবাদদাতা : শুঁটকির ব্যাগে ইয়াবা পাচার, ডিএনসি নোয়াখালী ও র্যাব-১১ সিপিসি-৩, নোয়াখালী এর যৌথ অভিযানে ৩৭৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি দীল জাহান গ্রেফতার

অভিযানের তারিখ ও সময়: ১৭/০২/২০২৬ খ্রিঃ, ০২:০০-০৩:২০ ঘটিকা।

অভিযানের ঘটনাস্থল : বেগমগঞ্জ থানাধীন ফেনী-লক্ষ্মীপুর মহাসড়কস্থ চৌমুহনী রেলগেইট হক বেকারি এন্ড সুইটস নামীয় দোকানের সামনে মহাসড়কের উপর ঢাকা মেট্রো-ব-১৪-৫০৮৭ নং চট্টগ্রাম টু নোয়াখালী গামী আল্লাহর দান নামীয় যাত্রীবাহী বাসের ভিতর।

আসামীর নাম ও ঠিকানা : দীল জাহান (৩০), পিতা-মৃত. আলী হাসান, মাতা- আমেনা বেগম, সাং- রামহরিতালুক (ইয়ার আলীর বাড়ি), ০৯ নং ওয়ার্ড, কালদরাপ ইউপি, থানাঃ সুধারাম, জেলাঃ নোয়াখালী।

ইয়াবা ট্যাবলেট ৩৭৮০ (তিন হাজার সাতশত আশি) পিস, বাটন মোবাইল-১টি। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরিদর্শক জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারনির ক্রমিক নং- ১০(খ) ধারা মোতাবেক ১টি নিয়মিত মামলা দায়ের করেন।