সোনাগাজী (ফেনী) সংবাদদাতাঃ সম্প্রতি অনুষ্ঠিত হওয়া জাতীয় নির্বাচনে দেশের মানুষ জামায়াতকে ব্যালটের মাধ্যমে ভালোবাসা দিয়েছে। ইলেকশান ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে বেশ কিছু আসনে ১১ দলিয় জোটের প্রার্থিদের বিজয় ছিনিয়ে নিলেও মানুষের অন্তর থেকে তারা জামায়াতের প্রতি ভালোবাসা নিতে পারে নাই। গতকাল বিকেলে সোনাগাজী পৌর শহরের একটি রেষ্টুরেন্টে জামায়াতে ইসলামী সোনাগাজী পৌরশাখার উদ্যোগে বিশিষ্ঠ রাজনৈতিক ব্যক্তিদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে ব্যক্তব্য প্রদান কালে ফেনী-৩ আসনের ১১ দলিয় জোটের মনোনিত প্রার্থি বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরির উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক উপরোক্ত বক্তব্য রাখেন। পৌর জামায়াতের আমীর মাওলানা কালিমুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আমীর মুফতি মাওলানা আব্দুল হান্নান। অন্যান্নদের মাঝে বক্তব্য রাখেন জেলা জামায়াতের দপ্তর সম্পাদক অধ্যাপক হাবিবুল্লাহ বাহার, জেলা জামায়াতের পেশাজীবী সম্পাদক আবুবকর ছিদ্দিক মানিক, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ মোস্তফা, পৌর জমায়াতের সেক্রেটারি মোহাম্মদ মোহসিন ভূঁঞা, সাবেক প্যানেল মেয়র পৌর জামায়াত নেতা আবদুল মান্নান ও ডা. ইমাম উদ্দিন প্রমুখ।

মাহফিলে ইসলামী খেলাফত আন্দোলন, এবি পার্টি , এনসিপি ও জুলাই শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।