যদি হই রক্ত দাতা, জয় করবো মানবতা” — এ প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের কাউনিয়ার অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন ‘রংপুর ব্লাড ডোনার হেল্পিং ফাউন্ডেশন ’-এর প্রধান কার্যালয় উদ্বোধন, ফ্রী রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২জুলাই) সকালে কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের বল্লভবিষু সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়।
ফাউন্ডেশনের সভাপতি আনিছুর রহমান সাজুর সভাপতিত্বে ও ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা হাফেজ মোঃ রাবিতুল ইসলামের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহীদবাগ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওঃ এমদাদুল হক, উপজেলা যুব ইসলামী আন্দোলন সভাপতি মোসাদ্দিকুর রহমান ফেরদৌস, ফ্যামিলি কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের মেডিকেল টেকনোলজিস আবু রায়হান, বিশিষ্ট সমাজসেবাক ও ক্রীড়াবিদ আবুল কালাম আজাদ, হাফেজ ক্বারী সিহাব উদ্দিন সবুজসহ বিভিন্ন উপজেলা ও জেলা ইউনিটের সদস্যবৃন্দ৷
আলোচনা শেষে কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন ও সারাদিন ব্যাপী ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
ফাউন্ডেশনে সকল সদস্যরা নতুন উদ্যমে সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডে অংশ নেওয়ার প্রতিশ্রুতি ও ভবিষ্যতে রংপুর বিভাগে সকল উপজেলার প্রতিটি অসহায় মানুষের পাশে দাঁড়ানো সমস্যা সমাধানে ভূমিকা রাখার প্রত্যয়ে তারা এগিয়ে যাওয়ার অঙ্গীকারও ব্যক্ত করেন।