আমজাদ হোসেন, পার্বতীপুর থেকে: পার্বতীপুর শহরের ঢাকা মোড়ে ২টি ব্যবসা প্রতিষ্ঠানে এক দুধর্ষ চুরি সংঘঠিত হয়েছে। চোরেরা ঘরের টিন কেটে ভিতরে প্রবেশ করে নগদ টাকাসহ প্রায় ২ লক্ষ টাকা মূল্যের মালামাল নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার গভীর রাতের কোন এক সময়।

পার্বতীপুর শহরের ঢাকা মোড় রোডের রাসায়নিক সার ও কিটনাশক ব্যবসায়ী বাব ইন্টার প্রাইজের মালিক বাব জানায় ওই দিন শুক্রবার রাতে চোরেরা আমার ব্যবসা প্রতিষ্ঠানের ঘরের উপরে ছাউনির টিন কেটে ভিতরে ঢুকে প্রায় ১লক্ষ ৭০হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের মূল্যবান কীটনাশক ঔষধ চুরি করে নিয়ে যায়। স্বপ্ন স্টোরের ম্যানেজার দয়াল চন্দ্র রায় জানান একইভাবে চোরেরা ঘরের টিন কেটে ভিতরে প্রবেশ করে ডিসপ্লেতে রাখা মালামাল নিয়ে যায়। কত টাকার মালামাল চুরি গেছে বললে ওই ম্যানেজার জানান ঠিক কত টাকার মালামাল চুরি গেছে হিসেব না করে বলা যাচ্ছে না। এ ব্যাপারে থানায় মামলার প্র¯‘তি চলছে।