নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনে দাঁড়িপাল্লা প্রার্থীর পক্ষে ভোট ভোট চেয়ে বিশাল মিছিল করেছে রূপগঞ্জ উপজেলা জামায়াত। মহাসড়কের পাশে পথসভায় সাধারণ পথচারী ও ব্যবসায়ীদের মাঝে এই গণমিছিল ব্যাপক কৌতূহল সৃষ্টি করে।
রোববার বিকালে উপজেলার সাওঘাট গোল চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে মঙ্গলখালী এলাকা হয়ে মুড়াপাড়া বাজারে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন ১১ দলীয় নির্বাচনী ঐক্যে জোটের জেলা, উপজেলা শাখার সমন্বয়ক ও স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ।এতে ব্যাপক সংখ্যক নেতাকর্মী ও ভোটাররা অংশগ্রহণ করেন। এসময় দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়ে স্লোগান দেন তারা।
দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা বলেন, ভোট আপনাদের একটি পবিত্র আমানত। আপনাদের এই পবিত্র ভোটের মাধ্যমে যদি আমি পার্লামেন্টে যেতে পারি তাহলে রূপগঞ্জকে সন্ত্রাস, চাঁদাবাজ এবং ভূমিদস্যুমুক্ত করতে কাজ করব। একটি সুন্দর রূপগঞ্জ উপহার দিব।
বক্তারা বলেন, গতানুগতিক ক্ষমতার রাজনীতির বাইরে গিয়ে তারা জনগণের সেবা করতে চান। ন্যায়বিচারের প্রতীক হিসেবে দাড়িপাল্লা সংবলিত লোগো ব্যবহার করে এলাকায় সুশাসন ও ইনসাফ কায়েমের প্রতিশ্রুতি দেওয়া হয়। রূপগঞ্জকে সন্ত্রাস, চাঁদাবাজি এবং ভূমিদস্যুমুক্ত করতে হলে সৎ ও দেশপ্রেমিক নেতৃত্বের কোনো বিকল্প নেই। আনোয়ার হোসেন মোল্লা একজন পরিচ্ছন্ন মানুষ। তিনি রূপগঞ্জের মানুষের অধিকার আদায়ে দীর্ঘকাল রাজপথে আছেন। এবং আপনাদের ভোটে জয়ী হয়ে সংসদে গিয়ে এই রূপগঞ্জের জন্য কাজ করবেন।
মিছিলের সমাপনী বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর আমির মাওলানা আব্দুল জব্বার। এ সময় আরো উপস্থিত ছিলেন,
নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনের দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা, জামাাতের কেন্দ্রীয় সূরা সদস্য ও জেলা জামায়াতের আমির মমিনুল হক সরকার,কেন্দ্রীয় সূরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা জামাতের সেক্রেটারি হাফিজুর রহমান, জেলা জামাতের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ইসরাফিল হোসাইন, উপজেলা দক্ষিণ আমের সাইফুল ইসলাম সিরাজী, উপজেলা উত্তর সেক্রেটারি খাইরুল ইসলাম, উপজেলা পশ্চিম সেক্রেটারি হানিফ ভূঁইয়া প্রমুখ।