সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা : সীতাকুণ্ড উপজেলার ১০নং সলিমপুর ইউনিয়নের দীর্ঘদিনের অবহেলিত জনপদ জঙ্গল সলিমপুরের গহীন পাহাড়ি এলাকা যেখানে আজও উন্নয়নের আলো পুরোপুরি পৌঁছায়নি সেখানকার শীতার্ত মানুষের পাশে দাঁড়াল বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বাংলাদেশ জামায়াতে ইসলামী, জঙ্গল সলিমপুর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রায় পাঁচ শতাধিক অসহায় নারী, পুরুষ ও শিশুর মাঝে কম্বল বিতরণ করা হয়। দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত সুবিধাবঞ্চিত মানুষের জন্য এই উদ্যোগ ছিল এক অনন্য মানবিক দৃষ্টান্ত।

অনুষ্ঠানটি পরিচালনা করেন জঙ্গল সলিমপুর ওয়ার্ড বাংলাদেশ জামায়াতে ইসলামীর সভাপতি মহিবুলুল্লাহ। এতে সভাপতিত্ব করেন প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব মাস্টার নুরুল হক।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার শূরা সদস্য ও সীতাকু- উপজেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি কুতুব উদ্দিন শিবলী। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জনাব কুতুব উদ্দিন শিবলী বলেন, ‘আমরা চট্টগ্রাম-৪ আসনের এমপি প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরীর পক্ষ থেকে আপনাদের কাছে সালাম পৌঁছে দিতে এসেছি। আনোয়ার সিদ্দিক চৌধুরী আপনাদের প্রতি আন্তরিক সালাম জানিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘জামায়াতে ইসলামী যদি আগামী দিনে দেশের রাষ্ট্রীয় ক্ষমতা লাভ করে, তবে আমাদের নির্বাচিত প্রতিনিধিরা শাসক হিসেবে নয়—সেবক হিসেবেই জনগণের সামনে উপস্থিত হবে। আমরা রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য, ক্ষমতার জন্য নয়।’

স্থানীয় জনগণ এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দুর্গম ও অবহেলিত এলাকায় এমন সময়োপযোগী সহায়তা তাদের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শীতবস্ত্র পেয়ে শিশু ও বৃদ্ধদের মুখে দেখা যায় স্বস্তির হাসি।

এই কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামী আবারও প্রমাণ করলো মানবিক রাজনীতি, নৈতিক নেতৃত্ব এবং জনগণের পাশে থাকার অঙ্গীকারই তাদের রাজনীতির মূল ভিত্তি।