গৌরনদী (বরিশাল) সংবাদদাতা : গৌরনদী উপজেলা জামায়াত আয়োজিত দক্ষিণ বিজয়পুর বাইতুন নাজাত জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

গত শুক্রবার জামায়াতে ইসলামী গৌরনদী উপজেলা জামায়াতর সেক্রেটারি মোহাম্মদ বায়জিদ শরীফের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল উপজেলার দক্ষিণ বিজয়পুর বাইতুন নাজাত জামে মসজিদের উপজেলা সেক্রেটারি মোহাম্মদ বায়জিদ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ আল আমিন,এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোহাম্মদ জহির সাজ্জাদ হান্নান, উপজেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদ মাওলানা আনোয়ারুল হক নিরু, উপস্থিত ছিলেন আল হেলাল একাডেমী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, গৌরনদী ইসলাম উন্নয়ন পরিষদের সেক্রেটারি মতিউর রহমান সাংবাদিক মোঃ লিটন খান, পত্রিকা এজেন্সি জামাল ব্রাদারস, এর স্বত্বাধিকারী মোহাম্মদ জামাল হাওলাদার, স্থানীয় মুসল্লিগণ।