বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরামপুর উপজেলা শাখার উলামা বিভাগের উদ্যোগে উলামা মাশায়েখদের সম্মানে ২১ মার্চ, শুক্রবার, বিকেলে বিরামপুর আদর্শ হাইস্কুল হলরুমে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উলামা বিভাগের দায়িত্বশীল মাওলানা এহসানুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর জেলা সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে আলোচনা রাখেন উপজেলা আমীর হাফিজুল ইসলাম, বিরামপুর বণিক সমিতির সভাপতি আলহাজ্জ মাওলানা আশরাফুল ইসলাম।
অন্যান্যের মধ্যে আলোচনা রাখেন বিজুল দারুল হুদা কামিল মাদরাসার অধ্যক্ষ ডক্টর মাওলানা নূরুল ইসলাম, পাউশগাড়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মামুনুর রশীদ, মুফতি মাওলানা আবু হুরাইরা, মাওলানা আব্দুন নুর, মাওলানা মোতালেব হোসেন, মাওলানা ইয়াকুব আলী প্রমুখ।
প্রধান অতিথি বলেন, আল্লাহর জমীনে দ্বীন কায়েমের আন্দোলনে ছোট্ট খাটো মতভেদ ভুলে গিয়ে উলামা মাশায়েখদের ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে। বৈষম্যহীন, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে রমজানের সিয়ামের শিক্ষা, রমজানে গাযওয়ায়ে বদর ও মক্কা বিজয়ের প্রেরণায় উজ্জীবিত হয়ে ইক্বামাতে দীনের আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।