রংপুর অফিস ও তারাগঞ্জ সংবাদদাতা

রংপুর-২ বদরগঞ্জ-তারাগঞ্জ নির্বাচনী এলাকার জাতীয় সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর অন্যতম কেন্দ্রীয় নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম গতকাল ফেব্রুয়ারি বুধবার তারাগঞ্জ উপজেলা হেলথ কমপ্লেক্স পরিদর্শন করেন।

এসময় এমপি বলেন আমি জনগণের সেবায় নিজেকে উৎর্সগ করতে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। আপনাদের খাদেম হিসেবে দায়িত্ব পালন করতে আজ এখানে এসেছি। আপনারা দোয়া করবেন। জীবনের শেষ মূর্হুত পর্যন্ত আল্লাহ যেন আমাকে আপনাদের সেবা করার তৌফিক দান করেন।

এটিএম আজহারুল ইসলাম এমপি এসময় হেলথ কমপ্লেক্সে চিকিৎসাধীন এবং স্বাস্থ্যসেবা নিতে আসা রোগীদের খোঁজ-খবর নেন এবং তাঁদের সাথে কুশল বিনিময় করেন। পরে তিনি হেলথ কমপ্লেক্সের চিকিৎসক এবং কর্মচারীদের সাথেও মতবিনিময় করেন। মতবিনিময় কালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ হামদুল্লাহ, জামায়াতে ইসলামীর জেলা কর্মপরিষদ ও শূরা সদস্য শাহ্ মোহাম্মদ হান্নান খান, তারাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর এস এম আলমগীর হোসেন, উপজেলা সেক্রেটারি মাওলানা ইয়াকুব আলী এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

এর আগে তিনি তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের জুম্মাপাড়া, বালাপাড়া, সরকার পাড়া, সাহাপাড়া, কামারপাড়া,জগদীশপুর এবং ইকরচালী বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করে এলাকাবাসীর সাথে কুশল বিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন সেই সাথে এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে অলোচনা করেন এবং সমাধানের আশ্বাষ দেন। এলাকাবাসী নবর্নিবাচিত এমপিকে কাছে পেয়ে অনন্দে আবেগে অপ্লুত হয়ে পড়েন।

বিকেলে এটিএম আজহারুল ইসলাম এমপি উপজেলার ইকরচালী ইউনিয়নের বামনদিঘী তালিমুল কুরআন হিফজ মাদরাসা ইয়াতিমখানা লিল্লাহ র্বোডিংয়ে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন। মাদরাসার সেক্রেটারি আকতারুজ্জামান তুফান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় তিনি মাদরাসার ইয়াতিম শিশুদের সাথে ইফতারে অংশগ্রহন করেন।

এসময় তিনি বলেন, আমি নিজেও একজন বৃদ্ধ ইয়াতিম। ইয়াতিমের কষ্ট আমি অনুভব করি। সমাজের অবহেলিত অসহয় ও ইয়তিমদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আগামীর বাংলাদেশ গড়তে তিনি ইয়াতিম শিশুদের শিক্ষা নৈতিকতা ও মানবিক মূল্যবোধ অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে আহবান জানান।