ঝিনাইদহ সংবাদদাতা
ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নে প্রায় দুই হাজার নারী কর্মীর অংশগ্রহণে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে বাজার গোপালপুর মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজ মাঠ প্রাঙ্গনে ইউনিয়ন মহিলা জামায়াতের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে বক্তারা নৈতিকতা, দায়িত্ববোধ ও সামাজিক সচেতনতার ভিত্তিতে একটি আদর্শ সমাজ গঠনে নারীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
ইউনিয়ন সভানেত্রী নিলীমা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-কুষ্টিয়া অঞ্চলের দায়িত্বশীলা মাসুমা পারভীন। বিশেষ অতিথি ছিলেন জেলা সভানেত্রী ও কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ইয়াসমীন আরা এবং থানা সভানেত্রী তাসলিমা। বক্তারা বলেন, সমাজের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে নারীদের এগিয়ে আসতে হবে এবং সংগঠিতভাবে মানবকল্যাণে কাজ করতে হবে।