জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার ০৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের ১১৫ নং স্মারকের প্রজ্ঞাপন অনুযায়ী মোঃ আজিজুল ইসলাম (৬৪৯১) কে কৃষি মন্ত্রণালয়াধীন প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর চেয়ারম্যান হিসেবে পদায়ন করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী মোঃ আজিজুল ইসলাম গত ০৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বিএডিসি’র চেয়ারম্যান পদে যোগদান করেন।
মোঃ আজিজুল ইসলাম গণপ্রজা একজন অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তা। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১৮তম ব্যাচের একজন সদস্য এবং ১৯৯৯ সালের জানুয়ারি মাসে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মজীবন শুরু করেন। বিএডিসিতে যোগদানের পূর্বে তিনি প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের সদস্য হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। পেসবিজ্ঞপ্তি।