শিবচর (মাদারীপুর) সংবাদদাতা : মাদারীপুর জেলার শিবচর-১ আসনের বহেরাতলা দক্ষিণ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের লপ্তসরকারের চর গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উক্ত উঠান বৈঠকটি ইউনিট সেক্রেটারি ইব্রাহিম মাতব্বরের বাড়িতে আয়োজিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শিবচর-১ আসনের মনোনীত প্রার্থী সরোয়ার হোসাইন।