গত মঙ্গলবার বিকেলে বগুড়া শহরের একটি রেস্টুরেন্টে ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) বগুড়া মহানগর শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মাহফুজুল ইসলামের সভাপতিত্বে ও মামুনুর রশিদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া শহর আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ও বগুড়া শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক, বগুড়া অঞ্চল পরিচালক সেলিম রেজা। আরো বক্তব্য দেন বগুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর এরশাদুল বারী এরশাদ, রফিকুল ইসলাম, টিবি এইচ মুস্তাকিম, আব্দুল হান্নান, এন্তাজ আহমেদ বাবু, সাবেক চেয়ারম্যাম মহররম আলী প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকার সৎ ব্যবসায়ীদের আটক করে অসাধু ও দলীয় ব্যবসায়ীদের হাতে ব্যবসা-বাণিজ্য ছেড়ে দিয়েছিল। তারা সিন্ডিকেটের মাধ্যমে অধিক মুনাফার আশায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়াত। রোজার শিক্ষা না থাকায় এখনো সিন্ডিকেটের মাধ্যমে অসৎ ব্যবসায়ীরা দ্রব্যের দাম বাড়িয়ে রোজাদারদের কষ্ট দিচ্ছে। তিনি এ ধরনের নিকৃষ্ট কাজ থেকে ব্যবসায়ীদের বের হয়ে আসার আহ্বান জানান।
গ্রাম-গঞ্জ-শহর
বগুড়ায় আইবিডব্লিউএফের ইফতার মাহফিল অনুষ্ঠিত
গত মঙ্গলবার বিকেলে বগুড়া শহরের একটি রেস্টুরেন্টে ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) বগুড়া মহানগর শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
Printed Edition