গত ১২ ফেব্রুয়ারি সারা দেশের ২৯৯ সংসদীয় আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়ও ছোটোখাটো কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারা দেশে নির্বাচনের দিন শান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজ করেছে বলে আমরা জানিও নির্বাচনকালীন সময়ে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সফলতার জন্য নির্বাচন কমিশন, সরকার ও রাজনৈতিক দলগুলো দেশে ও বিদেশে প্রশংসিত হয়েছে।

কিন্তু আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যে নির্বাচনের ফলাফল প্রকাশের কয়েক ঘণ্টা পর থেকেই দেশের অনেক স্থানে (ইতিমধ্যে শতাধিক ঘটনার সংবাদ এসেছে) নির্বাচনে অংশ নেওয়া পরাজিত বেশ কয়েকজন প্রার্থীদের সমর্থকদের উপর হামলা হয়েছে, বাড়িঘরে আগুন দেওয়া হয়েছে ও ভাঙচুর হয়েছে বলে অভিযোগ এসেছে।

পুলিশসূত্রে জানা গিয়েছে ১ জন নিহতসহ মোট ৪২টি হামলার ঘটনা ঘটেছে যা অত্যন্ত আশংকাজনক। মুন্সিগঞ্জ-৩ নির্বাচনী এলাকায় পরাজিত প্রার্থীর একজন সমর্থককে (জসিম উদ্দীন) শুক্রবার আক্রমণ করা হয় ও তিনি মৃত্যুবরণ করেন। বহুল প্রতীক্ষিত গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে এটি কোনো ভাবেই মেনে নেওয়া যায় না।

নাগরিক কোয়ালিশন নির্বাচন ফলাফল পরবর্তী প্রতিটি সহিংস ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছেও একই সাথে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নাগরিকদের নিরাপত্তা দেওয়ার ও জড়িতদের আইনের আওয়তায় আনার দাবি জানাচ্ছে।

নাগরিক কোয়ালিশন সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কাছেও আবেদন করছে যাতে তারা তৃণমূল পর্যায়ে জরুরি ভিত্তিতে শাস্তিমূলক ব্যবস্থা নেয় এবং নিশ্চিত করে যেন এরকম ঘটনার আর কোনো পুনরাবৃত্তি না হয়। প্রেসবিজ্ঞপ্তি।