বাঘা (রাজশাহী) সংবাদদাতা: রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়ন পরিষদের দুর্নীতি, ভিজিবি কার্ড বিতরণে অনিয়মের প্রতিবাদে বাউসা ইউনিয়ন জামায়াতের মানববন্ধন শেষে বিএনপি’র লোকজন অতর্কিত হামলা চালায় জামায়াত শিবিরের ৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বাউসা ইউনিয়ন পরিষদের সামনে বাজারে এ ঘটনা ঘটে। জানা গেছে, উপজেলার বাউসা ইউনিয়ন পরিষদের ভিজিবি কার্ডের অীিয়ম, দুর্নীতির প্রতিবাদে বাউসা ইউনিয়ন জামায়াতের পক্ষ থেকে শান্তিপুর্ণভাবে মানববন্ধন কর্মসূচি শেষ করে। এসময় সময় পেছন থেকে বিএনপি’র লোকজন অতর্কিত হামলা করে। এ হামলায় জামায়াত ও শিবিরের ৫ জন নেতাকর্মী আহত হন। আহতরা হলেন, আবদুর রহমান তুবা (১৮),আবু তাহের (৩৮),শামিম হোসেন (৩৬),সৌরভ হোসেন (২৫), ইলিয়াস আহমেদ (১৮)। বাউসা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মজিবার রহমান বলেন, “আমরা শান্তিপূর্ণ ভাবে মানববন্ধন কর্মসূচি পালন করেছি। আমরা কোনো দলের বিরুদ্ধে কর্মসূচি পালন করিনি। আমরা ইউনিয়ন পরিষদের দুর্নীতি ভিজিবি কার্ড বাণিজ্যর বিষয় নিয়ে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করেছি। কিন্তু ইউনিয়ন বিএনপি’র নেতা রেজাউল করিম, নাসির উদ্দীন ও এনামুলসহ ২৫ থেকে ৩০ জন লোক আমাদের ওপর অতর্কিত হামলা করেছে। এতে আমাদের ৫ জন নেতা-কর্মী আহত হয়েছে। এ ব্যপারে বাউসা ইউনিয়ন বিএনপি নেতা রেজাউল করিম বলেন, জামায়াত ইসলামী ইউনিয়ন পরিষদের বিরুদ্ধে মানববন্ধন করেছে এতে বিএনপি কোনো হামলা করেনি। এ বিষয়ে বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত সুপ্রভাত মন্ডল জানান, এবিষয়ে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেয়া হবে।