কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা
সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি কে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) কলারোয়া উপজেলার যুগিখালি ইউনিয়ন জামায়াত গাজনা-ওফাপুর ফুটবল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে।
ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ আব্দুল মান্নান সানা’র সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা আব্দুল লতিফের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।
উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মোঃ ওসমান গনী, শূরা সদস্য মাওলানা মোঃ ওমর আলী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ কামারুজ্জামান, নায়েবে আমীর মাওলানা মোঃ আব্দুল হামিদ, সেক্রেটারি মাওলানা মোঃ শহিদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আসাদুল ইসলাম আসাদ, জামায়াত নেতা মাওলানা আমানুল্লাহ আমান, নজরুল ইসলাম, ক্বারী রফিকুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ।
ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।