চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল সাধারণ মানুষের মাঝে ফুড প্যাকেজ বিতরণ করেছেন। শুক্রবার সকাল ১১ টায় সদর উপজেলার বেগনগর কিন্ডারগার্টেন স্কুল মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ ফুড প্যাকেজ বিতরণ করেন । হিউম্যানিটোরিয়ান রিলিফ ফাউন্ডেশনের অর্থায়নে ও চুয়াডাঙ্গা সদর ও শহর জামায়াতের আয়োজনে তিনি ফুডপ্যাকেজ বিতরণ করেন। ফুড প্যাকেজ বিতরণ কালে তিনি বলেন, একটি সংস্থার মাধ্যমে রমজান মাসে এ খাদ্য সামগ্রীগুলো বিতরণ হচ্ছে। এতে যারা সংসার চালাতে হিমসিম খাচ্ছে সাময়িকভাবে এ গুলো তাদের কাজে লাগবে। তিনি বলেন, সকল সরকারি দপ্তর গুলো, সংস্থা বা এনজিওগুলো যার যেটা বরাদ্দ আছে সেটা যদি সঠিকভাবে দুঃস্থদের মাঝে বিতরণ করে তাহলে দুঃস্থরা সেবা পাবে ও উপকৃত হবে। আমার এলাকায় বা পাশের এলাকায় যেসব দুঃস্থ মানুষ আছে, আমাদের যাদের সামর্থ্য আছে আমরা যদি সাধ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়াই তবে এই দুঃস্থ মানুষগুলোর কষ্ট
কিছুটা হলেও লাঘব হবে। তিনি রমজান মাসে সকলকে দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের সদর উপজেলা আমীর মাওলানা বেলাল হোসাইন, সেক্রেটারি গোলাম রসুল, চুয়াডাঙ্গা পৌর শাখার সেক্রেটারী মোস্তফা কামাল, মোমিনপুর ইউনিয়ন আমীর বজলুর রহমান পিন্টু, আলুকদিয়া ইউনিয়ন আমীর আব্দুল মোমিন, কুতুবপুর ইউনিয়ন আমীর খবির উদ্দিন ও শংকরচন্দ্র ইউনিয়ন আমীর আসাদুল হক প্রমুখ । এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতের চুয়াডাঙ্গা সদর শাখা ও চুয়াডাঙ্গা পৌর শাখার বিভিন্ন দায়িত্বশীলবৃন্দ।