স্বাধীনতা ও জাতীয় দিবসে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজৈর উপজেলা ও পৌরসভা শাখার পক্ষ থেকে উপজেলা স্মৃতি স্তম্ভে সকালে দোয়া ও মোনাজাত করা হয়।
উপজেলা আমীর অধ্যাপক আলী আহম্মাদ আকনের নেতৃত্বে দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর আমীর শেখ মোশাররফ হোসেন , উপজেলা নায়েবে আমীর মাষ্টার নজরুল ইসলাম, পৌরসভার সেক্রেটারি মাওলানা ফাইজুর রহমান মামুন, উপজেলা সেক্রেটারি কাজী নজরুল ইসলাম সহ জামায়াতে ইসলামীর ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।
স্বাধীনতা যুদ্ধে শহীদদের রুহের মাগফিরাতে দোয়া করা হয় এরপর টেকেরহাট তালুকদার ডিজিটাল প্লাজার মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।