বড়লেখা (মৌলভীবাজার) সংবাদদাতা: মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা জামায়াতে ইসলামী কার্যালয়ে উপজেলা যুব বিভাগের উদ্যোগে মাহে রামাদ্বানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে যুব বিভাগের উপজেলা সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা মজলিসে শূরা সদস্য এবং সাবেক উপজেলা ভারপ্রাপ্ত আমীর মোহাম্মদ এমদাদুল ইসলাম।

অনুষ্ঠিত ইফতার মাহফিলে যুব বিভাগের উপজেলা সেক্রেটারি জুবায়ের আহমদ শিমুলের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ফয়সল আহমদ।

বক্তব্য রাখেন উপজেলা মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য মো: আব্দুল মোহাইমিন, উলামা বিভাগের উপজেলা সেক্রেটারি মুফতি জিয়াউল হক, উপজেলা যুব বিভাগের সহ-সভাপতি সাহেদুল ইসলাম সুমন, সহ-সেক্রেটারি তাওহীদ সারওয়ার মান্না, যুব নেতা আতিকুর রহমান।

উপস্থিত ছিলেন যুব বিভাগের নিজ বাহাদুরপুর ইউনিয়ন সভাপতি কবির হোসেন টিপু, সদর ইউনিয়ন সভাপতি বেলাল হোসেন, সুজানগর ইউনিয়ন সেক্রেটারি উমেদ আলী, শিপার আহমদসহ প্রমুখ।

শ্রীপুর (মাগুরা) : মাগুরার শ্রীপুরে উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলার চরগোয়ালপাড়া শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী দাখিল (প্রস্তাবিত) মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি শেখ মো. আব্দুল্লাহের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, মাগুরা জেলা জীব বৈচিত্র ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মো. সাইফুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা মুন্সি আব্দুল কুদ্দুস, শ্রীপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মো. ইনছান আলী, শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সহ-সভাপতি মিরান্নাহার, সাধারণ সম্পাদক খোন্দকার দেলোয়ার হোসেন দিলু, সহ-সম্পাদক মো. সাথী খাতুন, প্রচার সম্পাদক মো. রেজোয়ান বিশ্বাস, মাদ্রাসার সুপার রাফেজা খাতুনসহ অন্যরা।

পলাশ (নরসিংদী) সংবাদদাতা : নরসিংদীর পলাশে ঘোড়াশাল পৌর এলাকার ৩ নং ওয়ার্ড নতুন বাজারে অবস্থিত মুন্সি আবুল খায়ের ফাউন্ডেশন এর উদ্যোগে ফাউন্ডেশনের স্বত্বাধিকারী অধ্যাপক ইসমাইল হোসেন খায়েরী এর আয়োজনে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে রমযানের তাৎপর্য ও গুরুত্ব নিয়ে বিশেষ আলোচনা করেন মাওলানা রুহুল আমিন সিদ্দিকী শিক্ষক পলাশ ইসলামিয়া আলিম মাদ্রাসা।

মাহে রমাদান নিয়ে আরো আলোচনা করেন অধ্যাপক ইসমাইল হোসেন খায়েরী। এ সময় ইসলামী সংগীত পরিবেশন করে উপস্থিত সবার নজর করেন, শিল্পাঞ্চল সরকারি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক আনিসুজ্জামান।উপস্থিত ছিলেন শিল্পাঞ্চল সরকারি কলেজের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক অধ্যাপক মাসুদুল হকএবং অত্র কলেজের সাবেক ছাত্র বুয়েটের কয়েকজন ইঞ্জিনিয়ার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ শতাধিক লোক এ সময় ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত থেকে বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ী পৌর এলাকার সুলতান স্কুল মাঠে জামায়াতে ইসলামী ৯ নম্বর ওয়ার্ডের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রমযান উপলক্ষে আয়োজিত এ ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা আমির ও গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আব্দুল খালেক।

অনুষ্ঠানে তিনি বলেন, পবিত্র রমযান মানুষকে সততা, আমানতদারিতা ও নৈতিকতার শিক্ষা দেয়। ব্যক্তি ও সমাজজীবনে এসব গুণাবলি প্রতিষ্ঠা করতে পারলে একটি সুন্দর ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব।

ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলার সহসচিব ও গোদাগাড়ী উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক কামরুজ্জামান এবং গোদাগাড়ী পৌর মেয়র পদপ্রার্থী ও আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা সভাপতি ড. ওবায়দুল্লাহ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি আনাস বিন আবুল কাশেম। এতে স্থানীয় নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

নাগরপুর (টাঙ্গাইল) : পবিত্র মাহে রমযান উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাদ্রা ইউনিয়ন যুব জামায়াতের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ভাদ্রা ইউনিয়নের ভাসানী স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ ইফতার মাহফিলে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ, আলেম-ওলামা, শিক্ষক, ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভাদ্রা ইউনিয়ন শাখার সেক্রেটারি হাফেজ কামরুল ইসলাম এবং অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুব জামায়াতের সেক্রেটারি কাজী আদনান রুসেল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা যুব জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক ও নাগরপুর উপজেলা যুব জামায়াতের সভাপতি ডা. এম. এ. মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. ইমরান হোসাইন, সদর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. মিজানুর রহমান এবং জামায়াত নেতা মো. আব্দুর মালেক।

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৬শে রমযান সোমবার (১৬ মার্চ) বিকাল পাঁচটায় শ্যামনগরের বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব সামিউল আযম ইমাম মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মনিরুজ্জামান, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ শামসুজ্জাহান কণক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, থানা অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, দৈনিক প্রথম আলোর সিনিয়র রিপোর্টার কল্যাণ ব্যানার্জি, শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সোলায়মান কবির, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মইনুদ্দিন মাহমুদ।

রাজার হাট (কুড়িগ্রাম) : ১৬ মার্চ সোমবার বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী পেশাজীবি বিভাগের উদ্যোগে রাজার হাট জামায়াত অফিসে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মাওলানা আঃরহিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা কফিল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের উপজেলা সেক্রেটারি অ্যাডভোকেট আহমাদ আলী, মাওলানা বদিউজ্জামান। আলোচনা সভাটি পরিচালনা করেন গোলজার হোসেন । দোয়া পরিচালনা করেন মাওলানা ফকরুল ইসলাম।

রাজারহাট (কুড়িগ্রাম) সংবাদদাতা: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজারহাট পশ্চিম শাখার উদ্যোগে অর্থসহ কুরআন বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রাজার হাট সরকারি কলেজ অডিটোরিয়ামে ছাত্র শিবিরের রাজারহাট পশ্চিম শাখার সভাপতি মোঃ সুজন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা সভাপতি মোঃ মোশাররফ হোসেন। অনুষ্ঠানে প্রধান আলোচক

হিসেবে বক্তব্য রাখেন রাজারহাট উপজেলা জামায়াতের আমীর ও রাজারহাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মোঃ কফিল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আহাম্মদ আলী, উপজেলা যুব বিভাগের সভাপতি মোঃ মাহবুব খন্দকার, সাবেক শিবির নেতা রাশেদুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি জাহিদুল ইসলাম সোহেল এবং বায়তুলমাল সম্পাদক মোঃ রুবেল মিয়া।

ইফতার মাহফিলে শিবির নেতা শাকিল, মহসিন, মাসুদ, মেহেদী, আবু সুফিয়ানসহ রাজারহাট পশ্চিম শাখা ছাত্রশিবিরের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় শিক্ষার্থীদের মাঝে অনুবাদ সহ কুরআন শরীফ বিতরন করা হয়। সমাবেশ শেষে জেলা ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক খোকন পাটোয়ারী দোয়া পরিচালনা করেন।

শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা : মাগুরায় শ্রীপুরে রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের আয়োজনে রিক্সা ভ্যান শ্রমিকদের নিয়ে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়ন শ্রীপুর উপজেলার সভাপতি মোঃ শাহজাহান মোল্লার সভাপতিত্বে তার নিজ বাসভবন বরিশাটে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের অর্থ সম্পাদক মোঃ সেকেন্দার আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ মুক্তার হোসেন।

উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মো: মোজাফফর হোসেন মুন্নার সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহসভাপতি মো:রজব আলী, রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের উপজেলা সেক্রেটারি মো: নুর নবী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রীকোল ইউনিয়ন সভাপতি মো: রোকনুজ্জামান, সেক্রেটারি মোঃ আবু হাছান,সব্দালপুর ইউনিয়ন সভাপতি আবু ফয়েজ সিদ্দীক,সেক্রেটারি মো:খবির উদ্দিন, শ্রীপুর ইউনিয়ন সেক্রেটারি মো:আবু সাইদ সহ দেড় শতাধিক শ্রমিক অংশগ্রহণ করেন বলে জানা গেছে।

ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছা পৌর জামায়াতের যুব বিভাগের উদ্দোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৩ মার্চ (শুক্রবার ) সন্ধ্যা ৬ টায় ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদ্রাসার হলরুমে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ঝিকরগাছা পৌর জামায়াতের যুব বিভাগের সভাপতি মো : মেহেদী হাসান এর সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান আতিথি ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিম।

ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশিদ, উপজেলা যুব বিভাগের সভাপতি মো : আবিদুর, সেক্রেটারি হাফেজ রেজাউল ইসলাম। পৌর আমীর আব্দুল হামিদ এ সময় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ঝিকরগাছা আদর্শ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ইসা মাহমুদ, সেক্রেটারি মেহেদী হাসান সহ পৌর যুব বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।