নদীর জীববৈচিত্র্য রক্ষা ও অবৈধ পোনা আহরণ বন্ধে চলমান অভিযানের অংশ হিসেবে বলেশ্বর নদীতে অভিযান চালিয়ে ফাইস্যা পোনা বহনকারী দুটি ট্রলার আটক করেছে বাংলাদেশ বন বিভাগ। জব্দ করা পোনাগুলো পরে নদীতে অবমুক্ত করে দেওয়া হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার(২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নদীর নির্দিষ্ট এলাকায় তল্লাশি চালিয়ে ট্রলার দুটি আটক করা হয়। এ সময় বিপুল পরিমাণ ফাইস্যা পোনা জব্দ করা হয়, যা অবৈধভাবে আহরণ ও পরিবহন করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। পরিবেশ ও মৎস্যসম্পদ সংরক্ষণের স্বার্থে তাৎক্ষণিকভাবে পোনাগুলো নদীতে ছেড়ে দেওয়া হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নদী ও উপকূলীয় অঞ্চলে অবৈধভাবে পোনা আহরণ রোধে নিয়মিত নজরদারি ও বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা জানিয়েছেন।
নদী ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় সকলকে আইন মেনে চলার পাশাপাশি সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে বন বিভাগ।