হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা : হাটহাজারী উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। ১৭ মার্চ ইছাপুর বাজারে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) লুৎফুন নাহার শারমীন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় দুটি মামলা দায়ের করা হয়। আবু তাহের জরিমানা ২,০০০ টাকা জয়নাল আবেদীন জরিমানা ২,০০০ টাকা মোট জরিমানার পরিমাণ ৪,০০০ টাকা। অভিযোগ ছিল দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করা, যা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৩৮ ধারার লঙ্ঘন। এছাড়াও, মেখল ইউনিয়ন পরিষদের রুহুল্লাপুর ও পৌরসভার মেডিকেল রোড এলাকায় সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সরকারি জমি লাল পতাকা দ্বারা চিহ্নিত করা হয়।
উদ্ধারকৃত জমির পরিমাণ ও বাজারমূল্য: আলীপুর: ০.০০৫০ শতক, মূল্য ১০ লাখ টাকা রুহুল্লাপুর: ০.০১৭৩ শতক, মূল্য ১২ লাখ টাকা সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।