মনোহরদী (নরসিংদী) সংবাদদাতা : মনোহরদীতে গত ২৫ জানুয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্র্তৃক আয়োজিত বিশ্ব কুষ্ঠ দিবস পালন উপলক্ষে এক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “কুষ্ঠ রোগ নিরাময় যোগ্য, সামাজিক কুসংস্কার প্রকৃত বাধা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মনোহহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর টি.এইচ. ও. ডাঃ রাশেদুল হাসান মাহমুদ এর নেত্রিত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চত্ত্বরে এই র‌্যালী ও আলোচনা সভা অনুষ্টিক হয়। র‌্যালীতে হাসপাতালে কর্মরত স্টাফবৃন্দ অংশগ্রহন করেন। আলোচনায় অংশ গ্রহন করেন উপজেলা স্বাক্স কমপ্লেক্স এর টি.এইচ. ও ডাঃ রাশেদুল হাসান মাহমুদ, সহকারী স্বাস্থ্য পরিদর্শদ মোঃ নূর হোসেন কন্দকার, মোঃ আফতাফ হোসেন, মোঃ জাকির হোসেন ও স্বাস্থ্য কমপ্লেস এর প্রধান হিসাব রক্ষক মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।