রংপুর অফিস ঃ যথাযোগ্য মর্যাদায় রংপুরে মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভায়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় সংসদ সদস্যসহ বিভাগীয় এবং জেলার প্রশাসন ও পুলিশ সহ সর্বস্তরের কর্মকর্তা রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় রংপুর-৩ সদর আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, জেলা প্রশাসক এনামুল আহসান, পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, মেট্রোপলিটন কমিশনার মোহাম্মদ মজিদ আলী, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মারুফাত হোসেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

এদিকে মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভায়া দিবস উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর শাখার উদ্যোগে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহানগর আমীর উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রয়ি কর্মপরিষদ সদস্য ও রংপুর-৩ সদর আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল।

জামায়াতের রংপুর মহানগর সেক্রেটারী আনোয়ারুল হক কাজল, মহানগর সহকারী সেক্রেটারী আল আমীন হাসান, শ্রমিক কল্যান ফেডারেশনের রংপুর মহানগর সভাপতি এডভোকেট কাওছার আলী সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।

এসময় মাহবুবুর রহমান বেলাল বলেন, বাংলাদেশের ভাষা আন্দোলনের ইতিহাসে ভাষা সৈনিক অধ্যাপক গোলাম আজম সহ ইসলাম পš’ীদের বড় অবদান রয়েছে। সেই ইতিহাস ষড়যন্ত্র আর গোপন রেখে অবহেলা করা হয়। তবে তাঁদের অবদান কখনও মুছে ফেলা যাবে না। শেষে ভাষা শহীদ সহ সকল শহীদদের আত্নার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

গাজীপুর মহানগর সংবাদদাতাঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা উত্তর অঞ্চল পরিচালক অধ্যাপক মুহাম্মদ আব্দুর রব বলেছেন, ভাষা আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে গণমানুষের হারানো অধিকার ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ সংগ্রাম অব্যাহত রাখতে হবে। আজ আমাদের দেশে সব বিষয়ে খোলামেলা কথা বলা গেলেও ইসলামী চেতনা ও জাগরণের পক্ষে কথা বলা যায় না। জালিম শক্তির জুলুম-নির্যাতনের বিপক্ষে সামান্য কিছু বললেই হয়রানির শিকার হতে হয়। আগের মতো গুম খুন না হলেও নব্য পেসি শক্তি মাথা চারা দিয়ে উঠেছে। ভাষা আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে চলমান রাষ্ট্রীয় সন্ত্রাস ও জুলুম-নির্যাতন বিপক্ষে জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরের উদ্যোগে আয়োজিত আজ ২১ ফেব্রুয়ারি শনিবার জামায়াত অফিস মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন। মহানগর জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যাপক মোহাঃ জামাল উদদীনের সভাপতিত্বে ও মহানগর জামায়াতের সেক্রেটারি ও কেন্দ্রীয় শুরা সদস্য আ স ম ফারুকের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি সর্বস্তরে বাংলা ভাষা চালুর দাবি জানিয়ে বলেন, ভাষার উৎকর্ষ সাধনের পাশাপাশি স্বাধীনভাবে কথা বলা ও সার্বিক নিরাপত্তার সাথে জীবন যাপনের জন্য সরকারের পক্ষ থেকে সুযোগ করে দিতে হবে। উক্ত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কেন্দ্রীয় শূরা সদস্য ও ঢাকা উত্তর অঞ্চলের টীম সদস্য মাওলানা মোঃ দেলোয়ার হোসাইন। বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর ও কেন্দ্রীয় শুরা সদস্য মুহাম্মদ খায়রুল হাসান, গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর, কেন্দ্রীয় শুরা সদস্য ও গাজীপুর মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুহাম্মদ হোসেন আলী। উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর সহকারী সেক্রেটারি মোঃ আফজাল হোসাইন, গাজীপুর মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ আজহারুল ইসলাম, বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, গাজীপুর মহানগর জামায়াতের শুরা ও কর্ম পরিষদ সদস্য, গাজীপুর মেট্রো সদর থানা আমীর এবং গাজীপুর-৪ আসেেনর নব নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ সালাউদ্দিন আইয়ুবী, গাজীপুর মহানগর জামায়াতের কর্ম পরিষদ সদস্য মোঃ আবু সিনা নুরুল ইসলাম মামুন প্রমুখ।

স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গাজীপুরে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ পালিত হয়েছে। ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও ভাষা আন্দোলনের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে জেলা প্রশাসনের উদ্যোগে কয়েক দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়। শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি দপ্তর, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো জেলা জুড়ে রয়েছে ভাষার প্রতি ভালোবাসার আবহ।

কর্মসূচির অংশ হিসেবে ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারি জেলা শিল্পকলা একাডেমি, গাজীপুরে ভাষা আন্দোলনভিত্তিক রচনা, চিত্রাঙ্কন, ছড়া পাঠ ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এসব আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো, যা ভাষা আন্দোলনের ইতিহাস ও চেতনার সঙ্গে তরুণ প্রজন্মকে যুক্ত করেছে।

দিবসটি উপলক্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি-বাংলাদেশ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি), বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), জাতীয় বিশ্ববিদ্যালয়সহ জেলার বিভিন্ন শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কালো ব্যাজ ধারণ, র্যালী ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

এছাড়া দিবসটি উপলক্ষে ভাষা শহিদ আবুল বরকতের পরিবারের পক্ষ থেকে নলজানী এলাকায় বরকতের মাতা হাসিনা বানুর কবরের পাশে কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল এবং কাঙালি ভোজের আয়োজন করা হয়েছে। ভোর থেকেই বিভিন্ন স্কুল-কলেজ, শিল্পকারখানার শিক্ষার্থী-শিক্ষক, শ্রমিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে সেখানে ভিড় করেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভাষা শহিদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে এবং মাতৃভাষার মর্যাদা রক্ষার চেতনাকে সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতেই এসব কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দিনভর নানা আয়োজনে গাজীপুরে ভাষা আন্দোলনের চেতনা প্রাণবন্ত হয়ে উঠেছে।

তালা (সাতক্ষীরা) : সারা দেশের ন্যায় সাতক্ষীরার তালায় যথাযোগ্য মর্যাদায় ২১ শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। শনিবার (২১ শে ফেব্রুয়ারি) রাত ১২ টা এক মিনিটে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে দিনটি শুভ সূচনা করা হয়, সকাল ৮ টায় তালাবিদে পুরাতন স্কুল মাঠ হতে প্রভাত ফেরী উপজেলা গুরুত্বপূর্ণ সড়ক দক্ষিণ শেষে শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সবার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান। ইন্সট্রাক্টর ইমান আলীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা -১ (তালা -কলারোয়) সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জতউল্লাহ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি রাহাত খান, সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমির ডাক্তার মাহমুদুল হক, তালা থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম, বিএনপি সভাপতি বাবু মৃণাল কান্তি রায়, উপজেলা জামায়াতের আমির মাওলানা মহিদুল্লাহ, তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ শফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক ইদ্রিস আলী, ইসলামকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, তালা উপজেলা যুব দলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান সিনিয়র সাংবাদিক এম এ হাকিম, জাহাঙ্গীর হাসান, তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আকবর হোসেন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠু, সহ-সভাপতি সাইদুর রহমান সাঈদ, যুগ্ন সাধারন সম্পাদক মির মিল্টন, সহ-সাংগঠনিক সম্পাদক আতাউর রহমানসহ সাংবাদিকবৃন্দ, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

শান্তিগঞ্জ : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শান্তিগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে দিবসটি পালন করা হয়েছে। একুশের প্রথম প্রহরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের স্মরণ করা হয়। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় প্রাণ উৎসর্গ করেছিলেন সালাম, বরকত, রফিক, জব্বারসহ নাম না জানা অসংখ্য বীর সন্তান। তাঁদের ত্যাগের মহিমায় ভাস্বর এই দিনটি গভীর শ্রদ্ধা ও আবেগঘন পরিবেশে পালিত হয়।

একুশের প্রথম প্রহরে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। পরবর্তীতে একে একে থানা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শান্তিগঞ্জ প্রেসক্লাব, পল্লী বিদ্যুৎ সমিতি শান্তিগঞ্জসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

গোপালপুর (টাংগাইল) সংবাদদাতাঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী টাংগাইল জেলার গোপালপুর উপজেলা পৌর শাখার আয়োজনে শনিবার (২১ ফেব্রুয়ারী) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২১ ফেব্রুয়ারী সকাল ১১ টায় উপজেলা অফিসের হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালপুর উপজেলার আমীর মোঃ হাবিবুর রহমান তালুকদার ।

উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ফরহাদ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মাওলানা হুমায়ুন কবির।

তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা : সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা প্রশাসনের উদ্দ্যেগে নানা আয়োজনের মধ্যে দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। আয়োজনের মধ্যে ছিলো শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া, জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ। শনিবার রাত ১২:০১ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে দিবসটি শুরু হয়। এসময় উপজেলা প্রশাসন উপজেলার বিভিন্ন দপ্তর, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন ও তাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

ঝিনাইদহ সংবাদদাতা : যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঝিনাইদহ শহরে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ভাষা শহীদদের আত্মত্যাগের স্মরণে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা মাতৃভাষার মর্যাদা রক্ষা, নৈতিক সমাজ গঠন এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ শহর যুব বিভাগ। যুব বিভাগের সভাপতি আসাদুজ্জামান আল মাহবুবের সভাপতিত্বে এবং যুব সেক্রেটারি মেহেদী হাসান রাজুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলী আজম মোঃ আবু বকর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর আব্দুল আলীম, জেলা সেক্রেটারি আব্দুল আওয়াল এবং শহর আমীর অ্যাডভোকেট ইসমাইল হোসেন। বক্তারা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালির আত্মপরিচয় ও অধিকার প্রতিষ্ঠার মাইলফলক। নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানানো এবং ভাষার মর্যাদা সমুন্নত রাখাই হোক আজকের অঙ্গীকার।

গাইবান্ধা : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা শহর শাখার উদ্যোগে গতকাল শনিবার স্থানীয় জেলা কার্যালয়েএক আলোচনা সভা ও দোয়া মাহফিল শহর আমীর অধ্যাপক ফেরদৌস আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়তের জেলা আমীর ও জাতীয় সংসদ সদস্য জননেতা আব্দুল করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহ সেক্রেটারি ফয়সাল কবির রানা, জননেতা আমিনুল হক,আবু হাসান প্রমুখ।

ফুলবাড়ী (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের ফুলবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

উপজেলা প্রশাসন এ উপলক্ষ্যে দিবসের প্রথম প্রহরে (১২টা ১মিনিটে) ফুলবাড়ী কাচারীমাঠ কেন্দ্রীয় শহীদ মিনার বেদিতে ভাষা শহীদদের স্মরণে বিনম্র শ্রদ্ধায় পুষ্পার্ঘ অর্পণ করেন ইউএনও দিলারা আকতার ও অফিসার ইনচার্জ মাহমুদ হাসান নাঈম।

কাপ্তাইঃ রাঙামাটির কাপ্তাইয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সুন্দর হাতের লিখনি ও চিত্রাঙ্গন প্রতিযোগিতায় ১৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এদের মধ্যে হাতের লেখা ও চিত্রাংকনে মেধা তালিকায় ১০ জন খুঁদে শিক্ষার্থীকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে কাপ্তাই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ ‘কিন্নরী’তে অনুষ্ঠিত সভায় কাপ্তাই উপজেলা সহকারি তথ্য অফিসার দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রুহুল আমিন।

মীরসরাই : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী মীরসরাই পৌরসভা শাখার উদ্যোগে এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পৌর জামায়াতে ইসলামী আমীর মাওলানা শিহাব উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা একরামুল হকের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল জননেতা অ্যাডভোকেট ছাইফুর রহমান।

সভায় বক্তারা মহান ভাষা শহীদদের আত্মত্যাগের স্মরণে গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং মাতৃভাষা বাংলা রক্ষা ও সমৃদ্ধির লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। দোয়া মাহফিলে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

সাঁথিয়া (পাবনা) পাবনায় সাঁথিয়ায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ ফেব্রয়ারি) দুপুরে সাঁথিয়া উপজেলা পরিষদ হল রুমে এই আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত ৬৮ পাবনা-১ সাঁথিয়া আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্নার সভাপতিত্বে ও পরিবার পরিকল্পনা অফিসার অলোক কুমার ও কবি, আবৃত্তিকার আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোখলেছুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) আসিফ রায়হান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল বাতেন, সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ ওসি রফিকুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জয়নুল আবেদিন রানা, সাঁথিয়া প্রসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত ৬৮ পাবনা-১ সাঁথিয়া আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন বলেন, সাঁথিয়াসহ সারাদেশে চাঁদা, মাদক ও বৈষম্যমুক্ত দেশ গড়তে প্রশাসনসহ সকল স্তরের আপামর জনতার সহোযোগিতা কামনা করেন।তিনি আরো বলেন ১২ তারিখের আগপর্যন্ত আমি একটা দলের মনোনীত প্রার্থী ছিলাম, এখন আমি দলবল নির্বিশেষে সাঁথিয়ার সবার প্রতিনিধি। আমি আমার শহীদ পিতার মতোই সবার সাথে মিলেমিশে সাঁথিয়াসহ সারাদেশের উন্নয়ন করতে চাই।

টাঙ্গাইল : শহিদ দিবস ও আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস উপলক্ষ্যে ২১ ফেব্রুয়ারি (শনিবার) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল শহর শাখার উদ্যোগে টাঙ্গাইল প্রেসক্লাবের হলরুমে এ সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিশে সুরা সদস্য ও জেলা আমীর আহসান হাবীব মাসুদ। আলোচক ছিলেন টাঙ্গাইল সদর উপজেলার সেক্রেটারি আলমগীর হোসন, শহর জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম, সদর উপজেলার সহকারী সেক্রেটারি অধ্যক্ষ শরিফুল ইসলাম, শহরের কর্মপরিষদ সদস্য জহির উদ্দিন মোহাম্মদ বাবর, বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সভাপতি মো. হাফিজুর রহমান প্রমুখ।

উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলার আমীর ইকবাল হোসাইন বাদল। অনুষ্ঠান পরিচালনা করেন শহর শাখার সেক্রেটারি সাইফুল ইসলাম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি ১৯০৫ সাল থেকেই শুরু হয়েছিল। বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রথম দাবি করেন ধনবাড়ির নওয়াব আলী চৌধুরী। তমুদ্দুন মজলিসের উদ্যোগে যে আন্দোলন শুরু হয়েছিল; তার কৃতিত্ব পরবর্তীতে বামপন্থীরা পুরোপুরি গ্রাস করেছে। অধ্যাপক গোলাম আজমকে এখনও তারা মানতে পারে না। জাতিকে এগিয়ে নিতে হলে সত্যকে মেনে নিতে হবে। তিনি আরও বলেন, দেশের সর্ব স্তরে বাংলা ভাষার প্রচলন করতে হবে।

মেহেরপুর : মেহেরপুর পৌর জামায়াতের উদ্যোগে যথাযথ মর্যাদায় ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে পৌর জামায়াতের আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান। আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর আমীর সোহেল রানা ডলার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর - মুজিবনগর ১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা তাজউদ্দীন খান, বিশেষ অতিথি নায়েবে আমীর মাওলানা মাহবুব উল আলম, জেলা সেক্রেটারি ইকবাল হুসাইন, জেলা রাজনৈতিক সেক্রেটারি কাজী রুহুল আমিন, জেলা সূরা ও কর্ম পরিষদের সদস্য ও বি, ম,এ সভাপতি ডাক্তার আব্দুস সালাম, সদর উপজেলা আমীর মাওলানা সোহেল রানা, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুর রউফ মুকুল, সদর উপজেলা সেক্রেটারি মাস্টার আব্দুল জাব্বার, সহ জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষ শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

চান্দিনা (কুমিল্লা) মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার চান্দিনায় যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদদের স্মরণ করা হয়েছে।

শুরুতেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানান স্থানীয় সংসদ সদস্য আতিকুল আলম শাওন। এ সময় তিনি ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং বাংলা ভাষার মর্যাদা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর। শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, চান্দিনা থানা পুলিশ, চান্দিনা প্রেসক্লাব, পৌরপরিষদ, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি ১, ফায়ার সার্ভিস, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

রাজারহাটে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত।

রাজারহাট (কুড়িগ্রাম) : যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে কুড়িগ্রামের রাজারহাটে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে প্রথম প্রহরে উপজেলা পরিষদ শহিদ মিনারে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি দপ্তরের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

রাজারহাট (কুড়িগ্রাম) সংবাদদাতাঃ কুড়িগ্রামের রাজারহাটে যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান এর সভাপতিত্বে উপজেলা আইসিটি অফিসার মো. রেজাউল হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শরীফ আহমেদ, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক এ্যাড. শফিকুল ইসলাম ও সদস্য সচিব সাহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ কফিল উদ্দিন ও সেক্রেটারি এ্যাড. আহাম্মদ আলী, প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনিছুর রহমান লিটন ও সাংবাদিক ও সাহিত্যিক সরকার অরুন যদু প্রমূখ।

আত্রাই (নওগাঁ) : নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। ভাষা দিবস উপলক্ষে এগারোটায় উপজেলা পরিষদ হল রুমে ইউএনও শেখ মো: আলাউল ইসলাম এর সভাপতিত্বে আন্তর্জাতিক ভাষা দিবসের গুরুত্ব এবং ভাষা আন্দোলনে শহিদদের অবদান বিষয়ে আলোচনা সভা হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: খায়রুল আলম, কৃষি অফিসার প্রসেনজিত তালুকদার, প্রাণি সম্পদ অফিসার আবু আনাচ, আত্রাই থানা ওসির প্রতিনিধি শাহাজুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা ভাষার জন্য যারা শহিদ হয়েছেন তাঁদের আত্নদানকে মহিমান্বিত করতে মাতৃভাষার যথাযথ স্থানে ও নিয়মে সর্বোচ্চ প্রয়োগের প্রতি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রতিবন্ধী বিষয়ক অফিসার পি এম কামরুজ্জামান। অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা অফিসার সোহেল রানা, পরিসংখ্যান অফিসার সাইফুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, শিক্ষা অফিসার মাযহারুল ইসলাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

নান্দাইল (ময়মনসিংহ) ময়মনসিংহের নান্দাইলে বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। শনিবার (২১শে ফেব্রুয়ারি) প্রথম প্রহরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির শুভ সূচনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেমা জান্নাত। এরপর একে একে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নান্দাইল মডেল থানা পুলিশ, উপজেলা ও পৌর বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলা জামায়াতের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভা দারুল ফোরকান ট্রাস্টে অনুষ্ঠিত হয়। উপজেলা আমীর মাস্টার আবুল হোসাইনের সভাপতিত্ব অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা আমীর ডাঃ আব্দুর রহিম সরকার। বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুন নবী প্রধান, আবুল কালাম আজাদ, আশরাফুল ইসলাম রাজু, মশিউর রহমান প্রমুখ। প্রধান অতিথি ভাষা দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, ৫২ র ভাষা আন্দোলনের মাধ্যমে এ দেশে স্বাধীনতার বীজ বপিত হয়। এ আন্দোলনের ধারাবাহিকতায় ৭১ ও ২৪ এসেছে। তাই আমাদের ভাষা দিবসের গুরুত্ব অপরিসীম।

বোদা (পঞ্চগড়) সংবাদদাতাঃ পঞ্চগড়ের বোদায় জামায়াতে ইসলামীর আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার জামায়াতের কার্যালয়ে এটির আয়োজন করা হয়। অনুষ্ঠানে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আমীর মাওলানা জাহিদুর রহমান। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সেক্রেটারি তছলিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক পৌর সভাপতি মাওলানা রেজাউল করিম। বক্তারা ভাষা আন্দোলনের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরে বলেন, মাতৃভাষার মর্যাদা রক্ষায় বাঙালি জাতির এই আত্মত্যাগ বিশ্বের ইতিহাসে বিরল। তারা শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত ভাষার অধিকার রক্ষায় সচেতন থাকার আহ্বান জানান। একই সঙ্গে দেশের সার্বিক শান্তি ও অগ্রগতি কামনা করেন বক্তারা।

কালিগঞ্জ : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১২টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে কালিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তারের সভাপতিত্বে এবং আইসিটি অফিসার হেমেন্দ্র নাথ মণ্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার।