বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর গাজীপুর ব্যাটালিয়ন (৬৩ বিজিবি)-এর একটি আভিযানিকদল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার আনুমানিক একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে গাজীপুরের পুবাইলে অবস্থিত ‘মেসার্স তুরাগ ফিলিং স্টেশন’ এ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে বর্ণিত ফিলিং স্টেশন থেক অবৈধভাবে মজুদকৃত ৮৫১ লিটার ডিজেল উদ্ধার করা হয়।এ সময় দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট অবৈধভাবে জ্বালানি তেল মজুত রাখার অপরাধে উক্ত ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে ষাট হাজার টাকা অর্থদ- প্রদান করেন।
এ ব্যাপারে গাজীপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ মাসুদ আল ফেরদৌস জানান, বর্ডার গার্ড বাংলাদেশ দেশের জ্বালানি খাতের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অবৈধ মজুত ও পাচার প্রতিরোধে সর্বদা তৎপর রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। প্রেসবিজ্ঞপ্তি।