খুলনা জেলার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুরাদ খাঁ হত্যা মামলার প্রধান আসামী বহিষ্কৃত ছাত্রদল নেতা সাজ্জাদ হোসেনকে গ্রেফতার করেছে খুলনা জেলা ডিবি পুলিশ। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে ঢাকা মহানগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকায় অভিযান চালিয়ে জেলা ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে। দিঘলিয়া থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃত সাজ্জাদ হোসেনকে ঢাকা থেকে খুলনায় আনা হচ্ছে। তিনি আরও জানান, মামলাটি চাঞ্চল্যকর হওয়ায় তদন্তের স্বার্থে অন্যান্য আসামীদের নাম এ মুহূর্তে প্রকাশ করা যাচ্ছে না। উল্লেখ্য, গত শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং পায়ের রগ কেটে যুবদল নেতা মুরাদ হোসেন খাঁকে নৃশংসভাবে হত্যা করা হয়।
গ্রাম-গঞ্জ-শহর
মুরাদ হত্যা মামলার প্রধান আসামী ছাত্রদল নেতা সাজ্জাদ ঢাকায় গ্রেপ্তার
খুলনা জেলার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুরাদ খাঁ হত্যা মামলার প্রধান আসামী বহিষ্কৃত ছাত্রদল নেতা সাজ্জাদ হোসেনকে গ্রেফতার করেছে খুলনা জেলা ডিবি পুলিশ।