নরসিংদী পৌরসভার টিআর, কাবিটা এর ১২ প্রকল্পের ৪১ লাখ ১৬ হাজার টাকা কাজ না করেই আত্মসাতের অভিযোগ উঠেছে। ২০২৫Ñ২০২৬ অর্থ বছরে নরসিংদী পৌরসভার অভ্যনÍরে সৌন্দর্য্য বর্ধন, কবরস্থানের মাটি ভরাট, আভ্যন্তরীন রাস্তা মেরামত, ওয়াল নির্মাণ, সিসি ক্যামেরা স্থাপন ও সংস্কার, ডাস্টবিন স্থাপন, পৌর এলাকার ৩টি ব্যাডমিন্টন কোট সংস্কার, বিভিন্ন স্কুলে ক্রীড়া সামগ্রী ক্রয়সহ ১২ টি প্রকল্পের সম্পূর্ণ টাকা আত্মসাত করা হয়েছে। কাজ না করে অর্থ আত্মসাত করায় ইতোমধ্যে পৌর কবরস্থান এলাকার লোকজন নরসিংদী জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জানা গেছে, নরসিংদী পৌর সভার সাবেক প্রশাসকের ভূয়া প্রকল্প দেখিয়ে উক্ত পরিমাণ টাকা আত্মসাৎ করা হয়। প্রকল্পগুলো ও তার বিপরীতে বরাদ্দ এবং উত্তোলনকৃত টাকার পরিমাণÑনরসিংদী পৌর গোরস্থানের মাটি ভরাট তিন লাখ টাকা, নরসিংদী পৌর গোরস্থান সংস্কার দুই লাখ ৯৫ হাজার, নরসিংদী বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের বাউন্ডারী নির্মাণ চার লাখ, নরসিংদী পৌর পার্কের আভ্যন্তরীন সড়ক মেরামত চার লাখ ৩১ হাজার ১৭৬ টাকা, পৌর এলাকায় তিনটি ব্যাডমিন্টন কোর্টের সংস্কার তিন লাখ, পৌর এলাকায় দুটি বলিবল কোর্টের সংস্কার দুই লাখ ৯৫ হাজার, নরসিংদী অফিসার্স ক্লাবের টেনিস কোর্টের উন্নয়নÑ তিন লাখ টাকা, , নরসিংদী অফিসার্স কোয়াটার সংলগ্ন মাঠের সৌন্দয্যবর্ধন চার লাখ টাকা, নরসিংদী পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ তিন লাখ, পৌর এলাকার বিভিন্ন মোড়ে ডাস্টবিন স্থাপন চার লাখ, পৌর এলাকার বিভিন্ন সড়কে নতুন সিসি ক্যামেরা স্থাপন চার লাখ, পৌর এলাকায় বিভিন্ন সড়কে স্থাপিত পুরাতন সিসি ক্যামেরা সংস্কার দুই লাখ ৯৫ হাজার টাকা। সর্বমোটÑ৪১ লাখ, ১৬ হাজার, এক শত ৭৬ টকা উত্তোলন করে আত্মসাত করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

সরেজমিনে বিভিন্ন প্রকল্প পরিদর্শনে গেলে নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্টরা জানায়, কোন প্রকার কাজ হয়নি সম্পূর্ণ টাকা অতি গোপনীয়ভাবে নরসিংদী সদর উপজেলা প্রকল্প কর্মকতার্র যোগসাজসে আত্মসাত করা হয়েছে। নরসিংদী পৌর এলাকার রাস্তায় নতুন সিসি ক্যামেরা স্থাপন বা মেরামত করা হয়নি। সিসি ক্যামেরার কোন এক্সেস পৌরভায় নেই। স্কুলগুলোতে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়নি। তাছাড়া পৌর গোরস্থানে কোন প্রকার মাটি ভরাট করা হয়নি। কোন রাস্তা মেরামত বা নির্মান হয়নি।

পৌর কবরস্থান শালিদা এলাকার জনৈক নুরুল আমিন কোন কাজ না করে প্রায় ছয় লাখ টাকা আত্মসাত করায় বর্তমান জেলা প্রশাসক এবং নরসিংদী পৌর প্রশাসক এর নিকট অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে নরসিংদী পৌরসভার সাবেক পৌর প্রশাসক, নরসিংদীর ভারপ্রাপ্ত সাবেক ডিডিএলজি মনোয়ার হোসেন এর দৃস্টি আকর্ষণ করা হলে তিনি প্রকল্পের টাকা উত্তোলন করা হয়েছে স্বীকার করে জানান, অনেক সময় আগে টাকা উত্তোলন করে পরে কাজ করা হয়। তিনি জানান অনেকগুলো কাজ সম্পন্ন হয়েছে, কবর স্থানের মাটি ভরাট ও সংস্কার কাজ হয়নি, পর্যায়ক্রমে তা করা হবে বলে তিনি এ প্রতিবেদকে জানিয়েছেন। এ ব্যাপারে পৌর নাগরিকদের পক্ষ থেকে প্রকল্পগুলোর কাজ তদন্তপূর্বক সরকারী অর্থ আত্মসাতের সাথে জড়িতদের বিরোদ্ধে ব্যবস্থাগ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানিয়েছেন।