রাজবাড়ী সংবাদদাতা : বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত রাজবাড়ী ও মাগুরা জেলার সাংবাদিকদের নিয়ে ২ দিন ব্যাপী “নির্বাচনকালীন সাংবাদিকতা” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। গত ১৯ ও ২০ জানুয়ারী মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান এর সভাপতিত্বে প্রথম দিনে প্রশিক্ষক ছিলেন নির্বাচন রিপোর্টিং বিশেষজ্ঞ ইআরএফ এর সাবেক সভাপতি শারমিন রিনভী এবং দ্বিতীয় দিনে নির্বাচন রিপোর্টিং বিশেষজ্ঞ ও সিনিয়র সাংবাদিক জিয়াউর রহমান। তারা বিভিন্ন বিষয়ের উপর আলোচনা উপস্থাপন করেন। মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিকের উপস্থিতিতে প্রোগ্রাম সমন্বয়কের দায়িত্ব পালন করেন পিআইবি প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম। এই কর্মশালায় রাজবাড়ী ও মাগুরা জেলার ৫১ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। দুইদিনের প্রশিক্ষণ শেষে কর্মশালায় অংশগ্রহণ কারী সাংবাদিকদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করেন মাগুরা জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ।