রংপুর অফিস, বদরগঞ্জ সংবাদদাতা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর এবং রংপুর-২ বদরগঞ্জ-তারাগঞ্জ নির্বাচনী এলাকার জামায়াতে ইসলামী মনোনিত নব নির্বাচিত জাতীয় সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, জনগণের প্রত্যাশা পুরনে তিনি সর্বোচ্চ আন্তরিকতা এবং নিষ্ঠার সথে দায়িত্ব পালন করবেন। এছাড়া বদরগঞ্জ-তারাগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারন, শিক্ষা ওস্বাস্থ্য খাতে অগ্রগতি এবং আইন-শৃংখলা পরিস্থিিিতর উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যাক্ত করেন তিনি।
নব নির্বাচিত জাতীয় সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম গতকাল শনিবার দুপুরে বদরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদে আয়োজিত এক সংবর্ধনা, পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। বদরগঞ্জ উপজেলা নির্বহী অফিসার আঞ্জুমান সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার শাহাদত আলী, পুলিশের থানা অফিসার ইনর্চায হাসান জাহিদ সরকার। এ সময় জামায়াতে ইসলামীর রংপুর জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য শাহ্ মোহাম্মদ আব্দুল হান্নান খান, উপজেলা আমীর মাওলানা মুহাম্মদ কামরুজ্জামান কবির, উপজেলা নায়েবে আমীর শাহ্ মুহাম্মদ রুস্তম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মিনহাজুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
এটিএম আজাহারুল ইসলাম বলেন,াামি জীবনে কখনও পক্ষপাতিত্ব করিনি ভবিষ্যতেও করার প্রশ্নই ওঠেনা। আমি নির্বাচিত না হয়েও অতিতে এলাকার দুই উপজেলায় অনেক সমাজ উন্নয়নে কাজ করেছি। আগামীতেও সরকারি বেসরকারি সহায়তায় একাজ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। তিনি বলেন, এই অঞ্চলের দলমত, ধর্ম-বর্ণ সকল স্তরের মানুষ আমাকে আন্তরিক ভালবাসা দিয়ে বিপুল ভোটে নির্বাচিত করেছে। আমি তাঁদের কাছে কৃতজ্ঞ। সেই ভালবাসা রক্ষা করতে আমার সর্বচ্চ আন্তরিকতা খাকবে। সুখে দুখে তাদের সাথে পাষেই থাকবো ইনশায়াল্লাহ।