নারায়ণগঞ্জের সোনারগা উপজেলার মুছারচর এলাকায় প্রতিবন্ধী এক অটোচালকের কসটেপ মোড়ানো লাশ উদ্ধার করেছে তালতলা তদন্ত কেন্দ্র পুলিশ। নিহত সোহেল উপজেলার সাদীপুর ইউনিয়নের নয়াপুর পশ্চিমপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে। তার স্ত্রী ও ২টি কন্যা সন্তান রয়েছে।
পুলিশ ও নিহত সোহেলের পরিবার জানায়, গতকাল সোমবার দুপুরে অটোগাড়ি নিয়ে বাড়ি থেকে বের হয় রাত ৮টার পর কল দিয়ে পাওয়া যায়নি। সকালে খবর পেলাম তার লাশ পাওয়া গেছে মুছারচর উত্তর পাড়া সড়কের ঢালে। ধারণা করা হচ্ছে হত্যাকারীরা অটোচালক সোহেলকে হত্যা করে তার লাশ সড়কের পাশে ফেলে রেখে গেছে।
স্ত্রী রাজিয়া আক্তার জানায়, আমি আমার স্বামীর নির্মম এ হত্যার ন্যায় বিচার চাই। আমার ২ মেয়ে লামিয়া (১৫) ও সুরাইয়া (১০) এখন তাদেরকে দেখবে।
সোনারগাও থানার ওসি মহিবুল্লাহ জানান, অটোচালকে লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য নারায়নগঞ্জ জেনারেল হাসপালে প্রেরণ করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করার জন্য মাঠে কাজ করছে পুলিশ।