গাইবান্ধা সংবাদদাতা : গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে গাইবান্ধার গোবিন্দগঞ্জের কামারদহ ইউনিয়নের মোগলটুলি গ্রামে ঢাকা-রংপুর মহাসড়কের ওপর মোগলটুলি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ইয়াবাসহ রাব্বি মোরশেদ খান (৩৭) কে নামে একজনকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জে কামারদহ ইউনিয়নের মোগলটুলি গ্রামে ঢাকা-রংপুর মহাসড়কে মোগলটুলি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে অভিযান পরিচালনা করা হয়। এসময় সন্দেহভাজন একটি সাদা প্রাইভেট কারে (ঢাকা মেট্রো-গ-১৭-৫৪৮২) তল্লাশি চালিয়ে গাড়ির গিয়ার লিভারের ভেতরে লুকিয়ে রাখা ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়েছে।এ ঘটনায় তার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরে করা হয়েছে।