শেরপুর জেলার শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যাকাণ্ডে জড়িত সকল আসামিকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়ার জেলার বাঞ্ছারামপুর উপজেলার মাওলাগঞ্জ বাজার মাঠে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. মহসীনের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের সমর্থনে আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।

প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন, আসন্ন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। যারা নির্বাচনকে অস্থিতিশীল করে তৃতীয় কোনো পক্ষকে সুবিধা দিতে চায়, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। অবৈধ অস্ত্র উদ্ধারে সাঁড়াশি অভিযান পরিচালনা এবং নির্বাচনী প্রচারণায় নারী হয়রানি ও নির্যাতনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিও জানান, তিনি আরো বলেন ব্রাহ্মণবাড়িয়া-৬ বাঞ্চারামপুর আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত ১১ দলিয় নির্বাচনি ঐক্য সমর্থীত জুলাই যোদ্ধা মো: মহসিন ভাইকে নির্বাচিত করলে বাঞ্চারামপুর জয় কালীপুর থেকে বাহেরচর পর্যন্ত ২৫ কিলোমিটার মেরিন ড্রাইভ করবেন, বাঞ্ছারামপুর সরকারি হাসপাতালকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নিত করবেন, তিনি নির্বাচিত হলে সরকারি টেক্স বিহিন গাড়ি গ্রহণ করবেন না। মো: মহসিন ভাই বাঞ্ছারামপুরের নেতা নয় সেবক হিসাবে আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ।

উপজেলা আমির মাওলানা মোহাম্মদ আবুল বাশারের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মো. শামীম নূর ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন—উপজেলা জামায়াত কর্মপরিষদ সদস্য মুফতি কামালুদ্দিন ভুইয়া, উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা মাজেদুল ইসলাম, সহকারী সেক্রেটারি আলাউদ্দিন সাদী, উপজেলা জাতীয় নাগরিক পার্টির সমন্বয়ক মো. মাঈনুদ্দীন, বাংলাদেশ খেলাফত মজলিশ উপজেলা সভাপতি মুফতি আতাউর রহমান ফরদাবাদী, জকসুর এজিএস মাসুদ রানা, বাংলাদেশ খেলাফত মজলিশ মনোনীত ও ১১ দলীয় ঐক্য সমর্থিত প্রার্থী ব্রাহ্মণবাড়িয়া–৫ (নবীনগর) মাওলানা আমজাদ হোসাইন আশরাফী, বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক জোনায়েদ হাসান, জেলা অফিস সেক্রেটারি মো. মনিরুজ্জামান, জেলা সমাজকল্যাণ সেক্রেটারি মাওলানা আবুল বাশার ভুইয়া, জেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারি মো. রোকন উদ্দিন, জেলা সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলাম, জকসুর ভিপি রিয়াজুল ইসলাম, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আমির মাওলানা মোবারক হোসাইন এবং কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা–নোয়াখালী অঞ্চল টিম সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার।

সমাবেশে নির্বাচনী সংগীত পরিবেশন করে ব্রাহ্মণবাড়িয়া তিতাস শিল্পীগোষ্ঠীসহ দলীয় নেতাকর্মীরা।