কুমিল্লা-২(হোমনা-তিতাস) আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী মো.নাজিম উদ্দিন মোল্লা বলেছেন, এই বারের নির্বাচনে ১১ দল হারলে বাংলাদেশ হারবে, হারবে জুলাই যোদ্ধারা।

আজ সোমবার (৯ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় জুলাই যোদ্ধা ছাত্র জনতার আয়োজনে বাতাকান্দি বাজারে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে নির্বাচনি মিছিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন,আমাদের দেশে অনেক রিসোর্স রয়েছে, এগুলো কাজে লাগাতে পারলে বিশ্বের দরবারে বাংলাদেশ অনেক ধনী দেশ হবে। কিন্তু আমাদের দেশকে নিয়ে অনেক ষড়যন্ত্র করেছে ষড়যন্ত্রকারীরা। এখনও ষড়যন্ত্র থেমে নেই। ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে এই দেশকে ভারতের একটি তাবেদার রাষ্ট্র বানিয়েছে ষড়যন্ত্রকারীরা।

জুলাই যোদ্ধাদের উদ্দেশ্যে নাজিম উদ্দিন মোল্লা বলেন, নির্বাচনের ফলাফল না পাওয়া পর্যন্ত আপনারা মাঠে থাকবেন। কারন আমি বলেছিলাম এই দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র যদি আমরা রুখে দিতে চাই তাহলে অবশ্যই জুলাই যোদ্ধারা মাঠে ময়দানে নিরন্তর ভূমিকা রেখে যেতে হবে। আমাদের আমীর ডা.শফিকুর রহমান বলেছেন ১২ তারিখে নির্বাচনের ফলাফল হাতে পেয়ে ১৩ তারিখের পর থেকে মাঠে ময়দানে থেকে এদেশের মানুষের কল্যানে কাজ করতে হবে।

এসময় নির্বাচনি মিছিলে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা উপজেলা জামায়াতে ইসলামী আমীর ইঞ্জিনিয়ার শামীম সরকার বিজ্ঞ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তিতাস উপজেলা শাখার সভাপতি আশারফ অভিক, সদস্য সচিব আবু সাইদ, পাভেল মাহমুদ, সায়মন,নাজমুল ও রনিসহ কয়েক শতাধিক জুলাই যোদ্ধা ও ছাত্র জনতা।