মীরসরাই সংবাদদাতা : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া যাহেদিয়া দাখিল মাদরাসা গেট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বড়তাকিয়া যাহেদিয়া দাখিল মাদরাসা এতিমখানা ও হেফ্জখানার শিক্ষার্থী, খৈয়াছড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, বড়তাকিয়া জামে মসজিদ পরিচালনা কমিটি, বড়তাকিয়া বাজার পরিচালনা কমিটি, সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠনের সদস্যসহ প্রায় পাঁচ হাজার জনসাধারণ অংশ নেন। এ সময় বক্তারা বড়তাকিয়া যাহেদিয়া দাখিল মাদরাসা গেট এলাকায় একটি ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানান এবং মানববন্ধন শেষে আন্দোলনকারীরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোমাইয়া আক্তার বরাবর স্মারকলিপি প্রদান করেন।