রাজবাড়ী সংবাদদাতা : গতকাল ১ মার্চ রবিবার রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য জেলা জামায়াতের আমীর এ্যাড. মোঃ নুরুল ইসলামের নেতৃত্বে এক প্রতিনিধিদল বাংলাদেশ সরকারের সাংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলি নেওয়াজ মাহমুদ খৈয়ামের এমপির সাথে তার রাজবাড়ী শহরস্থ বাসভবনে সাক্ষাৎ করেন। জামায়াত প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মোঃ হাসমত আলী হাওলাদার, জেলা সেক্রেটারি সাবেক ছাত্রনেতা মোহাম্মদ আলিমুজ্জামান, পৌর জামায়াতের আমীর ডাঃ মোঃ হাফিজুর রহমান সদর উপজেলা শাখার ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মোঃ হেলাল উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজবাড়ী জেলা শাখার সভাপতি এ্যাড. রঞ্জু বিশ্বাস, সাবেক সেনা সদস্য মোঃ আবু জাফর বাবু প্রমুখ।

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, রাজবাড়ী জেলা জামায়াতের আমীর এ্যাডঃ মোঃ নুরুল ইসলাম প্রতিমন্ত্রী কে ফুলেল শুভেচছা জানান, পরে একে অপরকে মিষ্টি খাইয়ে শুভেচ্ছা বিনিময় করেন। তাদের মধ্যে আন্তরিকতা ও সৌহার্দপূর্ণ পরিবেশে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজবাড়ী জেলা শাখার সভাপতি আবু তাহের এম তানভীর এর নেতৃত্বে এক প্রতিনিধি দল সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপির সাথে তার বাস ভবনে সাক্ষাৎ করে তাকে ক্রেস্ট উপহার প্রদান করেন এবং ছাত্রদের বিভিন্ন সমস্যা প্রতিমন্ত্রীকে অবহিত করেন। প্রতিমন্ত্রী মনযোগ দিয়ে ছাত্র নেতৃবৃন্দের কথা শোনেন এবং সমস্যা সমাধানের আশ্বাস দেন।