বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বারি) ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।
একুশের প্রথম প্রহরে রাত ১২:০১ মিনিটে বারির শহীদ মিনারে মহাপরিচালক ড. খালেকুজ্জামানের নেতৃত্বে পরিচালকবৃন্দ, বিভাগীয় প্রধান, বিজ্ঞানী, কর্মকর্তা, শিক্ষক, শ্রমিক ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধি পুস্পস্তবক অর্পণ করেন।
দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়, সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়, এবং মহান ভাষা আন্দোলনের শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
এছাড়াও, বারির সকল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং সন্ধ্যায় মন্দির ও গীর্জায় প্রার্থনা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারী সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।