মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা : মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৪ বসতঘর পুড়ে চাই হয়ে গেছে। এতে ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতির হয়েছে বলে দাবি করছে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

গতকাল শুক্রবার সকাল ১০ টার দিকে সাহেরখালী ইউনিয়নের পশ্চিম সাহেরখালী গ্রামের হাসান প্রফেসর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকা-ে ক্ষতিগ্রস্তরা হলেন মুকছুদ আহমদ, মুফিজুর রহমান, তসলিম উদ্দিন, ছালামত উল্ল্যাহ।

স্থানীয় মীর হোসেন জানান, চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত হয়। সাথে সাথে দমকল কর্মীদের ফোন করা হয়, তারা আসতে দেরি হয়ে যায়। তাৎক্ষণিক এলাকাবাসী পানির মেশিন দিয়ে আগুন নির্বপন করে। এতে বাড়ির অনেক ঘর আগুন থেকে রক্ষা পায়। ৪ পরিবার একদম নিঃস্ব হয়ে গেছে।