ফেসবুকে ছবি শেয়ার করাকে কেন্দ্র করে চাঁদপুরের হাজীগঞ্জে জামায়াত নেতাকর্মীদের উপর বিএনপির নেতা-কর্মীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারি এডভোকেট মোঃ শাহজাহান মিয়া। এ ঘটনায় জামায়াতের অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) সকালে উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের পালিশারা গ্রামে এ হামলা হয়।
হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ইলিয়াস হোসেনের ব্যক্তিগত ফেসবুক থেকে অসাবধানতাবশত একটি ছবি শেয়ার হয়েছিল। পরে বিষয়টি জানার পর সেটি মুছে দেয়া হয়। ঐ মোবাইল বাচ্চারাও ব্যবহার করে, তারাও শেয়ার করে থাকতে পারে। ইউনিয়ন আমীর এজন্য ফেসবুকে দুঃখ প্রকাশ করে এবং শুক্রবার সকালে বসে বিষয়টি মীমাংসার কথা ছিল। কিন্তু তার আগেই জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলা হয়েছে।
গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন জামায়াতের আহতদের মধ্যে রয়েছেন পালিশারা গ্রামের জামায়াতের আমির হাফেজ আহমেদ, সেক্রেটারি ফয়সাল, মোহাম্মদুপর গ্রামের জামায়াতের আমির আনোয়ার হোসেন, সাবেক আমির আবদুল মোতালেব, কর্মী শরীফ, সাদ্দাম, মনু, রাশেদ ও রাজু। এদের মধ্যে কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন।
ফেইজবুকে “যা ঘটেছে, তার জন্য ইউনিয়ন সভাপতি ক্ষমা ও দূঃখ প্রকাশ করার পরও এ হামলা করা অত্যন্ত দুঃখজনক।”
ফেইজবুকে আপত্তিকর ছবি শেয়ার করায় হাজীগঞ্জ উপজেলার গন্ধব্যপুর ইউনিয়ন আমীর মাওলানা ইলিয়াস হোসেনের রুকনিয়াত ৩ মাসের জন্য মুলতবী করা হয়েছে। একই সাথে তাকে ইউনিয়ন আমীরের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।