দৈনিক প্রবাহ সম্পাদক ও প্রকাশক, খুলনা সংবাদপত্র পরিষদের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক আশরাফ উল হক এর সুস্থতা কামনা করেছেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনা ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেনÑমেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম, সহ-সভাপতি মো. নূরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর, কোষাধ্যক্ষ মো. রকিবুল ইসলাম মতি, নির্বাহী সদস্য মো. এরশাদ আলী ও কে এম জিয়াউস সাদাত। অনুরূপ বিবৃতি দিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, সাবেক সহ-সভাপতি ড. মো. জাকির হোসেন, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এইচ এম আলাউদ্দিন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, প্রবীণ সম্পাদক আশরাফ উল হক খুলনার সাংবাদিক সমাজের একজন শ্রদ্ধেয় ও অভিভাবকতুল্য ব্যক্তিত্ব।