আমীর হামজা খোকসা (কুষ্টিয়া) সংবাদদাতাঃ কুষ্টিয়ার খোকসা পৌর জামায়াতের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ জুন) সকাল ৭টায় খোকসা সরকারি কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাবেক পৌর জামায়াতের সভাপতি আব্দুল বারেকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা জামায়াতের আমীর মোঃ নজরুল ইসলাম।

পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ নুরুল ইসলামের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক সচিব ডা. মোহাম্মদ আলী আখতার এবং উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এস.এম. সাইফুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন সোনালী ব্যাংকের কর্মকর্তা নজরুল ইসলাম, সাবেক কমিশনার আব্দুর রাজ্জাক, কাজী আব্দুল হান্নানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পুনর্মিলনী অনুষ্ঠানে পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে প্রায় শতাধিক নেতা-কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।

1000103544

বক্তারা বলেন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে প্রত্যেক সদস্যকে নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে হবে। বর্তমান সময় ইসলামী আদর্শ সমাজে প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ সুযোগ এনে দিয়েছে। এ সুযোগকে কাজে লাগিয়ে প্রতিটি পরিবারকে ইসলামী মূল্যবোধে গড়ে তুলতে হবে। তাহলেই আগামী প্রজন্মের মধ্যে ইসলামী চেতনা ও নৈতিকতার বিকাশ ঘটবে বলে তারা আশা প্রকাশ করেন।