জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর রংপুর বিভাগের ৮ জেলায় ২০২৫ সালের জানুয়ারী থেকে ডিসেম্বর মাস পর্যন্ত সময়ে ভোক্তা অধিকার লঙ্ঘনের অভিযোগে ১ হাজার ৯১৪ টি প্রতিষ্ঠানে ৭’শ ৯৩ টি অভিযান পরিচালনার মাধ্যমে প্রায় ১ কোটি ৭৩ লাখ ২৫ হাজারের বেশী টাকা জরিমানা আদায় করেছে। এ সময়ে এসব জেলায় ভোক্তা সাধারনের মধ্যে জনসচেতনতা সৃষ্টির জন্য ১২০ টি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, বিভিন্ন প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত ও প্রক্রিয়া করন, মেয়াদ উর্ত্তীন এবং মূল্যহীন পণ্য বিক্রি ও বিক্রয়ের প্রস্তাব, মূল্য তালিকা প্রর্দশন না করা, মোড়কজাত করন বিধি মালা লঙ্ঘন করা, মেয়াদ উর্ত্তীন পণ্য ও ঔষধ বিক্রয় ও বিক্রয়ের প্রস্তাব, মিথ্য বিজ্ঞাপন দিয়ে প্রতারনা, ওজন ও পরিমাপে কারচুপি, ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয় করা, প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথ ভাবে বিক্রয় বা সরবরাহ না করা, সেবা গ্রহীতার জীবন ও নিরাপত্তা বিপন্নকারী কার্য সম্পাদন করা এবং সেবা গ্রহীতার অর্থ ও স্বাস্থ্যহানী ঘটানোর মত বিভিন্ন অপরাধ সংঘটিত করার অপরাধে রংপুর বিভাগের ৮ জেলায় ২০২৫ সালের জানুয়ারী থেকে ডিসেম্বর মাস পর্যন্ত সময়ে ১ হাজার ৯১৪ টি প্রতিষ্ঠানে এই অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযান পরিচালনা কালে অভিযুক্ত প্রতিষ্ঠান সমূহের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হওয়ায় ঐসব প্রতিষ্ঠানকে মোট প্রায় ১ কোটি ৭৩ লাখ ২৫ হাজারের বেশী টাকা জরিমানা করা হয়্। জরিমানার মাধ্যমে আদায়কৃত অর্থ সরকারের রাজস্ব খাতে জমা করা হয়েছে বলে তিনি জানান।

এছাড়াও সমাজের বিভিন্ন স্তরের ভোক্তা সাধারনের নিকট থেকে প্রাপ্ত ২০৭ টি লিখিত অভিযোগের প্রেক্ষিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন আইন অনুযায়ী সে সব অভিযোগের বিধি সম্মত শুনানী পরিচালনা করে ১৭৭ টি অভিযোগের নিস্পত্তি করা হয়। এছাড়া ৩০ টি অভিযোগ প্রমানিত হওয়ায় অভিযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে জরিমানা আদায় করে ভোক্তা অধিকার বিধি অনুযায়ী আদায়কৃত জরিমানার অর্থের ২৫ শতাংশ হিসেবে ৩০ জন অভিযোগকারীর মধ্যে ৪১ হাজার ২৫০ টাকা প্রদান করে বিরোধ নিস্পত্তি করা হয়েছে। এই জরিমানার অবশিষ্ট ৭৫ শতাংশ অর্থ সরকারী কোষাগারে জমা করা হয়েছে।

ভোক্তা অধিকার অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয় সুত্রে প্রাপ্ত তথ্যে জানা গেছে গত এক বছরে রংপুর জেলায় ২০৫ টি অভিযান পরিচালনা করে ৩৫৮ টি প্রতিষ্ঠানের ২০ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছে। এছাড়া গাইবান্ধা জেলায় ১৭১ টি অভিযান পরিচালনা করে ৪৪৫ টি প্রতিষ্ঠানের ১৭ লাখ ১৩ হাজার ৩৭৫ টাকা জরিমানা করেছে। কুড়িগ্রাম জেলায় ৮০ টি অভিযান পরিচালনা করে ২০৮ টি প্রতিষ্ঠানের ৭ লাখ ৭৬ হাজার টাকা জরিমানা করেছে। লালমনিরহাট জেলায় ৯৪ টি অভিযান পরিচালনা করে ২৪৪ টি প্রতিষ্ঠানের ৯ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে। নীলফামারী জেলায় ১৪৮ টি অভিযান পরিচালনা করে ২৮১ টি প্রতিষ্ঠানের ১৬ লাখ ৮২ হাজার ৩৭৫ টাকা জরিমানা করেছে। পঞ্চগড় জেলায় ১০৭ টি অভিযান পরিচালনা করে ৩২৪ টি প্রতিষ্ঠানের ১৫ লাখ ৭৭ হাজার ১৭৫ টাকা জরিমানা করেছে। ঠাকুরগাঁও জেলায় ১৪৭ টি অভিযান পরিচালনা করে ৪৫৪ টি প্রতিষ্ঠানের ২৫ লাখ ৬১ হাজার টাকা জরিমানা করেছে এবং দিনাজপুর জেলায় ১৮৩ টি অভিযান পরিচালনা করে ৫৬৬ টি প্রতিষ্ঠানের ২৫লাখ ৩০ হাজার ৬৭৫ টাকা জরিমানা করেছে।

ভোক্তা অধিকার অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক আরও জানান, রংপুর বিভাগীয় কার্যালয়ের ২ জন সহকারী পরিচালক সহ প্রত্যেক জেলায় কর্তব্যরত সহকারী পরিচালকগনের নেতৃত্বে এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে সংশ্লিষ্ট এলাকার আইনপ্রয়োগকারী সংস্থার পক্ষ্য থেকে র‌্যাপিড একশন ব্যাটালিয়ন (র‌্যাব), পুলিশ বিভাগ, স্বাস্থ বিভাগ, জাতীয় নিরাপত্ত গোয়েন্দা সংস্থা, কৃষি বিপণন অধিদপ্তর, প্রণী সম্পদ অধিদপ্তর ও ক্যব এর সদস্যবৃন্দ প্রয়োজনীয় সার্বিক সহযোগিতা করেছেন।